মোদির উদ্বোধনের আগের দিনই রাজস্থানের তেল শোধনাগারে আগুন

ভারতের রাজস্থানে একটি তেল শোধনাগার ও পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্ধারিত উদ্বোধনের ঠিক একদিন আগে ঘটে। সোমবার (২০ এপ্রিল) বালতোরার জেলায় অবস্থিত স্থাপনাটিতে এই আগুন লাগে।
বিজ্ঞাপন
ঘটনার আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য এখনো প্রকাশ না হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, রিফাইনারির ভেতরেই আগুনের সূত্রপাত হয়। রাষ্ট্রায়ত্ত তেল বিপণন প্রতিষ্ঠান হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেড (এইচপিসিএল) এই প্রকল্পটি পরিচালনা করছে।
এ বিষয়ে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানা গেছে। আরও তথ্য পাওয়া গেলে তা হালনাগাদ করা হবে।
আরও পড়ুন: স্যানিটারি প্যাড নিষিদ্ধ করল মিয়ানমার!
বিজ্ঞাপন
এদিকে, রিফাইনারি ও সরকারের যৌথভাবে নির্ধারিত প্রেস ব্রিফিং অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
এইচপিসিএল রাজস্থান রিফাইনারি লিমিটেডের অধীনে পরিচালিত প্রকল্পটি একটি গ্রিনফিল্ড রিফাইনারি ও পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স। বছরে প্রায় ৯ মিলিয়ন মেট্রিক টন উৎপাদন সক্ষমতার এই স্থাপনায় এর একটি অংশ পেট্রোকেমিক্যাল উৎপাদনের জন্য নির্ধারিত।
প্রায় ৭৯ হাজার ৪৫৯ কোটি রুপির এই প্রকল্পটি এইচপিসিএল ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে গড়ে উঠেছে, যেখানে রাজস্থান সরকারের অংশীদারিত্ব রয়েছে ২৬ শতাংশ।
বিজ্ঞাপন
সূত্র: দ্য হিন্দু








