মোদির মতোই ঝালমুড়ি খেয়ে নির্বাচনি প্রচারণায় নামলেন মদন মিত্র

পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে প্রচারণার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঝালমুড়ি খাওয়া নিয়ে রাজ্য রাজনীতিতে আলোচনা চলার মধ্যেই পাল্টা প্রতিক্রিয়া দেখালেন তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্র।
বিজ্ঞাপন
সোমবার (২০ এপ্রিল) উত্তর ২৪ পরগনার আগরপাড়া রেলওয়ে স্টেশনে বসে ঝালমুড়ি খেতে দেখা যায় কামারহাটি বিধানসভার এই প্রার্থীকে। বিক্রেতার কাছ থেকে ঝালমুড়ি কিনে নিজে খান এবং উপস্থিতদেরও খাওয়ান। এ সময় সেখানে ছিলেন অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য।
ঝালমুড়ি খেতে খেতেই মদন মিত্র বলেন, প্রধানমন্ত্রী যতবার রাজ্যে আসবেন, তা তাদের জন্য আশীর্বাদ। তিনি অভিযোগ করেন, সাধারণ মানুষের দোকানে গিয়ে এসব করা আসলে ‘নাটক’। একই সঙ্গে মোদীর বিভিন্ন নির্বাচনী প্রতিশ্রুতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
আরও পড়ুন: স্যানিটারি প্যাড নিষিদ্ধ করল মিয়ানমার!
বিজ্ঞাপন
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা উল্লেখ করে তিনি বলেন, তাদের দল কখনো মিথ্যা প্রতিশ্রুতি দেয় না।
এ সময় প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে মদন মিত্র আরও বলেন, সাধারণ মানুষের সামনে যে চিত্র তুলে ধরা হচ্ছে, তা বাস্তব নয় বরং অভিনয়ের মতো। তার ভাষায়, এটি প্রতীকী প্রতিবাদের মাধ্যমে তুলে ধরা হয়েছে।








