Logo

ইসলামাবাদে যাচ্ছেন জেডি ভ্যান্স, কোনো প্রতিনিধি পাঠায়নি ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২১ এপ্রিল, ২০২৬, ১৫:৩০
ইসলামাবাদে যাচ্ছেন জেডি ভ্যান্স, কোনো প্রতিনিধি পাঠায়নি ইরান
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনার অংশ হিসেবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তান সফরে যাচ্ছেন। মার্কিন গণমাধ্যমের বরাতে জানা গেছে, তিনি মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে পারেন।

বিজ্ঞাপন

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস একাধিক সূত্রের বরাতে জানিয়েছে, আলোচনায় অংশ নিতে ভ্যান্সের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শিগগিরই পাকিস্তানের উদ্দেশে রওনা হবে।

অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিতে এখনো কোনো ইরানি প্রতিনিধিদল দেশ ত্যাগ করেনি। এতে মূল বা সহায়ক—কোনো পর্যায়ের প্রতিনিধি দলের রওনা দেওয়ার তথ্যও পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

সূত্র আরও জানায়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা আগামী বুধবার (২৩ এপ্রিল) ইসলামাবাদে অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে।

তবে ইরান এই আলোচনায় অংশ নেবে কি না, সে বিষয়ে এখনো তেহরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

এর আগে একাধিক আন্তর্জাতিক সূত্র জানায়, ভ্যান্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল খুব শিগগিরই ইসলামাবাদে পৌঁছাবে। তবে আলোচনায় ইরানের অংশগ্রহণ এখনো অনিশ্চিত।

বিজ্ঞাপন

সূত্র: অ্যাক্সিওস, সিএনএন, বিবিসি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD