Logo

যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার করলে আলোচনায় ফিরবে ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২২ এপ্রিল, ২০২৬, ১৬:৫০
যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার করলে আলোচনায় ফিরবে ইরান
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে আরোপিত অবরোধ প্রত্যাহার করলে পরবর্তী দফার বৈঠকে অংশ নিতে প্রস্তুত রয়েছে ইরান। দেশটির জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি এমন শর্তের কথা জানিয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বক্তব্য দিতে গিয়ে ইরাভানি বলেন, ওয়াশিংটন অবরোধ তুলে নিতে পারে—এমন কিছু ইতিবাচক বার্তা তেহরান পেয়েছে। তার মতে, অবরোধ প্রত্যাহারই আলোচনায় ফেরার প্রধান পূর্বশর্ত।

তিনি জানান, এই শর্ত পূরণ হলে পরবর্তী দফার আলোচনা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হতে পারে।

বিজ্ঞাপন

একইসঙ্গে যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে সতর্কবার্তাও দেন ইরানের এ কূটনীতিক। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি রাজনৈতিক সমাধানের পথে এগোয়, তাহলে ইরান আলোচনায় প্রস্তুত। তবে পরিস্থিতি সংঘাতের দিকে গেলে, তার জন্যও প্রস্তুত রয়েছে তেহরান।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD