Logo

‘পরাজিত পক্ষ শর্ত চাপাতে পারে না’: ডোনাল্ড ট্রাম্পকে ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২২ এপ্রিল, ২০২৬, ১৯:৪৪
‘পরাজিত পক্ষ শর্ত চাপাতে পারে না’: ডোনাল্ড ট্রাম্পকে ইরান
ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে প্রত্যাখ্যান করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকারের উপদেষ্টা মাহদি মোহাম্মাদি। তিনি এ প্রস্তাবকে “অর্থহীন” বলে উল্লেখ করেছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোহাম্মাদি বলেন, যে পক্ষ পরাজিত হয়েছে, তারা কখনোই নিজেদের শর্ত অন্যের ওপর চাপিয়ে দিতে পারে না।

একই বক্তব্য তিনি পুনরায় উল্লেখ করে দাবি করেন, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ অব্যাহত রাখা কার্যত এক ধরনের অবরুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করেছে। তার মতে, এই পরিস্থিতি এবং সামরিক হামলার মধ্যে বাস্তবে কোনো পার্থক্য নেই।

বিজ্ঞাপন

মোহাম্মাদি আরও অভিযোগ করেন, যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়টিকে অজুহাত হিসেবে ব্যবহার করে ইরানের ওপর নতুন করে হামলার পরিকল্পনা করা হচ্ছে, যার পেছনে ট্রাম্প প্রশাসনের ভূমিকা রয়েছে।

সূত্র: সিএনএন

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD