Logo

ইভিএম বিতর্ক : ‘তৃণমূলে ভোট দিলে পড়ছে বিজেপিতে’

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ এপ্রিল, ২০২৬, ১২:৪৯
ইভিএম বিতর্ক : ‘তৃণমূলে ভোট দিলে পড়ছে বিজেপিতে’
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হতেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। মুর্শিদাবাদের একটি কেন্দ্রে ভোটাররা দাবি করেছেন, তৃণমূল কংগ্রেস প্রার্থীর পক্ষে ভোট দিলে তা বিজেপির ঘরে গণনা হচ্ছে। এ ঘটনায় সাময়িকভাবে ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রাখা হয়।

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, মুর্শিদাবাদের বড়ঞা এলাকার ১৮৬ নম্বর বুথ—গোদাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে এ অভিযোগ ওঠে। ভোটারদের ভাষ্য, ইভিএমে এক নম্বরে থাকা তৃণমূল প্রার্থী প্রতিমা রজককে ভোট দিতে বোতাম চাপলে তা চার নম্বরে থাকা বিজেপি প্রার্থী সুখেনকুমার বাগদির ঘরে চলে যাচ্ছে।

একাধিক ভোটার একই অভিযোগ করলে ঘটনাস্থলে আসেন তৃণমূল প্রার্থী প্রতিমা রজক। বিষয়টি প্রিজাইডিং কর্মকর্তাকে জানানো হয়। প্রাথমিক যাচাইয়ে অভিযোগের সত্যতা মিললে কিছু সময়ের জন্য ভোটগ্রহণ স্থগিত রাখা হয়।

বিজ্ঞাপন

পরবর্তীতে নতুন ইভিএম মেশিন এনে পরিস্থিতি স্বাভাবিক করা হলে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।

সূত্র: হিন্দুস্তান টাইমস, নিউজ ১৮

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD