লেবাননে আরও ফরাসি শান্তিরক্ষীর মৃত্যু: এমানুয়েল ম্যাক্রোঁ

লেবাননে হিজবুল্লাহ সদস্যদের হামলায় গুরুতর আহত আরও এক ফরাসি শান্তিরক্ষী মারা গেছেন। এ নিয়ে সাম্প্রতিক ঘটনায় ফরাসি শান্তিরক্ষী বাহিনীর হতাহতের সংখ্যা আরও বাড়ল। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।
বিজ্ঞাপন
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, করপোরাল আনিসে জিরাদা আহত অবস্থায় দেশে ফিরিয়ে আনা হয়েছিল। পরে বুধবার সকালে তিনি মারা যান।
এর আগে গত শনিবার দক্ষিণ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিফিলে দায়িত্ব পালনের সময় আরেক ফরাসি শান্তিরক্ষী গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ওই ঘটনার জন্য হিজবুল্লাহকে দায়ী করেন ম্যাক্রোঁ। তবে সংগঠনটি এ অভিযোগ অস্বীকার করে বলেছে, ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। সেদিনের ঘটনায় আরও দুই শান্তিরক্ষী আহত হন।
বিজ্ঞাপন
ম্যাক্রোঁ আরও বলেন, হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতির প্রতি ফ্রান্স সমর্থন জানালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে এটি কার্যকর থাকা কঠিন হয়ে পড়তে পারে।
তিনি হিজবুল্লাহকে অস্ত্র ত্যাগ করার আহ্বান জানান এবং ইসরায়েলকে লেবাননের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোর অনুরোধ করেন।
সূত্র: রয়টার্স








