ঝালমুড়ি নিয়ে তৃণমূলকে খোঁচা মোদির

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম ধাপের ভোট চলাকালে রাজ্যে সফরে গিয়ে জনসভায় বক্তব্য দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার কৃষ্ণনগরের এক নির্বাচনী সমাবেশে তিনি নির্বাচন পরিস্থিতি ও বিরোধী দল তৃণমূল কংগ্রেসকে নিয়ে মন্তব্য করেন।
বিজ্ঞাপন
সভায় মোদী দাবি করেন, গত কয়েক দশকের মধ্যে এবারের নির্বাচন তুলনামূলক কম সহিংস। তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে ভোট এলেই সাধারণত সহিংসতা দেখা যায়, তবে এবার নির্বাচন কমিশন তা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে। এজন্য তিনি নির্বাচন কমিশন ও দায়িত্ব পালনকারী সরকারি কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
বক্তব্যে তৃণমূলের বিরুদ্ধে নানা অভিযোগ তোলার পাশাপাশি সাম্প্রতিক একটি ঘটনা টেনে এনে রসিকতাও করেন মোদী। তিনি বলেন, বিজেপি জয়ী হলে মিষ্টির পাশাপাশি ঝালমুড়িও বিতরণ করা হবে। এরপর কৌতুক করে যোগ করেন, “আমি ঝালমুড়ি খেলাম, আর ঝাল লাগলো তৃণমূলের।”
বিজ্ঞাপন
সম্প্রতি ঝাড়গ্রাম সফরে গিয়ে একটি দোকান থেকে ঝালমুড়ি খাওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে তৃণমূলসহ বিরোধী মহলে সমালোচনা শুরু হয়। কৃষ্ণনগরের সমাবেশ থেকে সেই প্রসঙ্গেই পাল্টা মন্তব্য করেন প্রধানমন্ত্রী।








