পশ্চিমবঙ্গ প্রথম ধাপের ভোট, দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ৬২ শতাংশ

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম ধাপে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত মোট ভোটারের ৬২ শতাংশ ভোট দিয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
বিজ্ঞাপন
এবারের নির্বাচনে রাজ্যটি দুই ধাপে ভোট হচ্ছে। মোট ২৯৪টি আসনের মধ্যে আজ প্রথম ধাপে ১৫২টি আসনে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে প্রায় ৮০টি আসনকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের এলাকা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এসব আসনে ভোটার সংখ্যা সাড়ে তিন কোটিরও বেশি।
দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ হবে আগামী ২৯ এপ্রিল। ভোট শেষ হলেও ফলাফল ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে ৪ মে পর্যন্ত। সেদিনই জানা যাবে আগামী পাঁচ বছরের জন্য পশ্চিমবঙ্গে কারা সরকার গঠন করবে।
বিজ্ঞাপন
ভোটগ্রহণের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলায়—৪৪.৬৯ শতাংশ। এরপর ঝাড়গ্রামে ৪৩.৭১ শতাংশ এবং বাঁকুড়ায় ৪৩.২২ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।
এর আগে ২০২১ সালের নির্বাচনে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ২৯৪টি আসনের মধ্যে ২১৫টিতে জয় পেয়ে টানা তৃতীয়বার ক্ষমতায় আসে। ওই নির্বাচনে বিজেপি পায় ৭৭টি আসন।
বিজ্ঞাপন
এবারের নির্বাচনে বিজেপি ক্ষমতায় ফেরার লক্ষ্য নিয়ে প্রচার চালিয়েছে। দলটির পক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও পশ্চিমবঙ্গে গিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেন।
সূত্র: এনডিটিভি








