Logo

যুক্তরাষ্ট্রের সঙ্গে ২য় দফা সংলাপে বাধা ৩টি: ইরানের প্রেসিডেন্ট

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ এপ্রিল, ২০২৬, ১৪:৫২
যুক্তরাষ্ট্রের সঙ্গে ২য় দফা সংলাপে বাধা ৩টি: ইরানের প্রেসিডেন্ট
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কার্যকর ও বাস্তবসম্মত সংলাপের পথে তিনটি প্রধান বাধা রয়েছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এগুলো হলো প্রতিশ্রুতি ভঙ্গ, ইরানি বন্দরে অবরোধ এবং ধারাবাহিক হুমকি।

বিজ্ঞাপন

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “প্রতিশ্রুতি লঙ্ঘন, ইরানি বন্দরগুলোতে অবরোধ এবং হুমকি— এই তিনটি বিষয় যুক্তরাষ্ট্র–ইরান আলোচনার পথে প্রধান প্রতিবন্ধকতা।”

ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র প্রকল্প ঘিরে দীর্ঘদিনের উত্তেজনার পর গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরু হয় বলে দাবি করা হয়। প্রায় ৪০ দিন পর ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

এরপর ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে স্থায়ী শান্তি চুক্তির লক্ষ্যে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা শুরু হলেও ২১ ঘণ্টার বৈঠক কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান অভিযোগ করেন, ওই বৈঠকের ব্যর্থতার জন্য যুক্তরাষ্ট্র দায়ী। তিনি বলেন, “প্রতিশ্রুতি ও বাস্তব পদক্ষেপের মধ্যে যে ফারাক রয়েছে, তা বিশ্ব দেখছে।”

বিজ্ঞাপন

এদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ পৃথক এক বার্তায় বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানি বন্দরগুলোর ওপর থেকে অবরোধ প্রত্যাহার না করে, তবে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর অর্থ বহন করবে না।

সূত্র: আনাদোলু এজেন্সি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD