Logo

ট্রাম্পের কাছ থেকে জেলেনস্কির ভদ্রতা শেখা উচিত: পুতিন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৬ জুন, ২০২৬, ১৩:২৪
ট্রাম্পের কাছ থেকে জেলেনস্কির ভদ্রতা শেখা উচিত: পুতিন
ছবি: সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে সরাসরি আলোচনার আহ্বান জানিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশে একটি খোলা চিঠি পাঠিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে সেই চিঠিতে অভদ্রতার উপাদান থাকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থেকে জেলেনস্কিকে ভদ্রতা শেখার আহ্বান জানিয়েছেন পুতিন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৪ জুন) পাঠানো জেলেনস্কির খোলা চিঠির জবাব শুক্রবার (৫ জুন) দেন রাশিয়ার প্রেসিডেন্ট। রুশ গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউক্রেনইনফর্ম এ তথ্য জানিয়েছে।

অ্যাস্ট্রা-এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইউক্রেনিফর্ম জানিয়েছে, ক্রেমলিনপ্রধান (পুতিন) দাবি করেন, জেলেনস্কির উচিত মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে ভদ্রতা ও শিষ্টাচার শেখা।

বিজ্ঞাপন

অ্যাস্ট্রার প্রতিবেদনে বলা হয়েছে, ওই চিঠিতে পুতিনের বয়স নিয়ে মন্তব্য করা হয়েছে। নিজের বয়স নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মন্তব্যেরও জবাব দেন রুশ প্রেসিডেন্ট পুতিন।

পুতিন বলেন, তার বর্তমান বয়সেও বিশ্বের অনেক রাজনৈতিক নেতা সফলভাবে দায়িত্ব পালন করছেন এবং কেউ কেউ তার চেয়েও বেশি বয়সী। এ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, মূল বিষয় হলো একজনের সক্ষমতা এবং কাজ করার ক্ষমতা।

জানা গেছে, খোলা চিঠি পাঠিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-কে সরাসরি সাক্ষাতের আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। চিঠিতে চার বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসানে একটি সমঝোতায় পৌঁছাতে জেলেনস্কি বৈঠকের প্রস্তাব দেন।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা ইউক্রেনিফর্ম- এর তথ্য মতে, খোলা চিঠির জবাবে পুতিন জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করার কোনো প্রয়োজন দেখছেন না তিনি।

সেন্ট পিটার্সবার্গে পূর্ণাঙ্গ অধিবেশনে ভারতীয় সাংবাদিক গীতা মোহন-এর এক প্রশ্নের জবাবে পুতিন বলেন, আমি বৈঠকের কোনো অর্থ দেখি না। প্রথমে সমাধানের পথ খুঁজে বের করতে হবে।

বিজ্ঞাপন

বিশ্লেষকদের মতে, যুদ্ধ বন্ধে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত থাকলেও দুই দেশের অবস্থানের মধ্যে এখনো বড় ধরনের দূরত্ব রয়েছে। ফলে সরাসরি বৈঠক ও আলোচনার সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। এমন পরিস্থিতিতে জেলেনস্কির প্রস্তাব এবং পুতিনের প্রতিক্রিয়া নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD