Logo

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৭ জুন, ২০২৬, ১৭:১১
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার মধ্যেই হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। এতে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা আরও বেড়েছে এবং সম্ভাব্য সমঝোতার পরিবেশও নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে।

বিজ্ঞাপন

ওমান উপকূলে একটি পণ্যবাহী জাহাজে ইরানের ড্রোন হামলার পর গতকাল ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর জবাবে মার্কিন অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইরান।

এ অবস্থায় যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য বিষয়ক সংস্থা ইউকেএমটিও শনিবার (২৭ জুন) জানিয়েছে, অজ্ঞাত একটি বস্তু হরমুজে ট্যাংকারে আঘাত হেনেছে। ট্যাংকারের ক্যাপ্টেন হামলার বিষয়টি জানিয়েছেন।

বিজ্ঞাপন

অজ্ঞাত বস্তুটি ট্যাংকারের কমান্ড সেন্টারের ওপর পড়েছে উল্লেখ করে ক্যাপ্টেন বলেছেন জাহাজটির সব ক্রু সুস্থ আছেন এবং হামলার জেরে পরিবেশগত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হামলার বিষয়টি তদন্ত করছে বলে জানিয়েছে ইউকেএমটিও।

যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার মধ্যে বাহরাইন জানিয়েছে, আজ সকালে ইরান তাদের ভূখণ্ডে ড্রোন হামলা চালিয়েছে। তবে এ ড্রোন সরাসরি আঘাত হেনেছে কি না সেটি নিশ্চিত নয়।

বিজ্ঞাপন

বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় ড্রোন হামলার কঠোর নিন্দা জানিয়ে বলেছে, শনিবার সকালের এ হামলা বাহরাইনে ভৌগলিক অখণ্ডতা এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।

ইরান নতুন হামলায় বেশ কয়েকটি ড্রোন ব্যবহার করেছে বলে জানিয়েছে বাহরাইন। তবে এগুলো কোন জায়গায় টার্গেট করা হয়েছে সেটি স্পষ্ট করেনি দেশটি।

বিজ্ঞাপন

বাহরাইন আরও বলেছে, এ ধরনের হামলা সাধারণ মানুষের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনের আন্তর্জাতিক উদ্যোগও এ ঘটনায় নতুন করে হুমকির মুখে পড়েছে।

সূত্র: আলজাজিরা

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD