আবারও শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

একদিনের ব্যবধানে আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তান। শনিবার (২৭ জুন) সকালে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিজ্ঞাপন
স্থানীয় সময় সকাল ৮টা ৩৬ মিনিটে ৫ দশমিক ৪ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে। এর কেন্দ্রস্থল ছিল বেলুচিস্তান প্রদেশে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পে প্রাণহানি বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে প্রবল কম্পন অনুভূত হওয়ায় আতঙ্কিত মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন।
বিজ্ঞাপন
এর আগের দিন শুক্রবারও বেলুচিস্তানে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল কোহলু শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তর-পূর্বে এবং এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৭ কিলোমিটার গভীরে।
ভূতাত্ত্বিকদের মতে, পাকিস্তান আরব, ইউরো-এশীয় এবং ভারতীয়—এই তিনটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। ফলে দেশটিতে একাধিক ফল্ট লাইনের সক্রিয়তার কারণে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়।








