Logo

ভূমিকম্পে ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে লাশ পঁচে বের হচ্ছে দুর্গন্ধ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩০ জুন, ২০২৬, ১৭:৩৮
ভূমিকম্পে ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে লাশ পঁচে বের হচ্ছে দুর্গন্ধ
ছবি: সংগৃহীত

ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে এখনও আটকা পড়ে আছেন বহু মানুষ। উদ্ধার অভিযান চললেও সীমিত সক্ষমতার কারণে এক সপ্তাহ পেরিয়ে গেলেও হাজারো মানুষকে বের করে আনা সম্ভব হয়নি। এদিকে ধ্বংসস্তূপের নিচে থাকা মরদেহ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়তে শুরু করেছে।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, গত বুধবার সন্ধ্যায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে রাজধানী কারাকাস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। হাজার হাজার ভবন মুহূর্তেই ধসে পড়ে।

প্রতিবেদন অনুযায়ী, ভবন ধসের প্রায় ২৪ ঘণ্টা পর থেকেই ধ্বংসস্তূপের ভেতর থেকে মরদেহের দুর্গন্ধ বের হতে শুরু করে। সময়ের সঙ্গে সেই দুর্গন্ধ আরও তীব্র হয়েছে। তবুও স্বজনদের খোঁজে অনেক মানুষ ধ্বংসস্তূপ ছেড়ে যেতে রাজি নন।

বিজ্ঞাপন

এমনই একজন মিরেল্লা হেরেরা। ভূমিকম্পে ধসে পড়া ছেলের বাড়ির পাশে ঘটনার প্রথম দিন থেকেই অপেক্ষা করছেন তিনি। এখনো আশা ছাড়েননি, হয়তো কোনো খোঁজ মিলবে।

সিএনএনকে তিনি বলেন, এই অপেক্ষা যেন মানুষকে মানসিকভাবে ভেঙে দেয়। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছেন পানি পান ও হাঁটাচলার মাধ্যমে। একই সঙ্গে তিনি ভাবছেন, ধ্বংসস্তূপের নিচে যদি কেউ এখনো জীবিত থাকেন, তবে তারাও নিশ্চয়ই উদ্ধার পাওয়ার অপেক্ষায় আছেন।

বিজ্ঞাপন

উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে অনুসন্ধান চালিয়ে গেলেও সীমিত সরঞ্জাম ও ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে উদ্ধার কার্যক্রম ধীরগতিতে এগোচ্ছে।

সূত্র: সিএনএন

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD