রাতে একা হাঁটাকে নিরাপদ মনে করেন সৌদির নারীরা

বিশ্বের জি-২০ জোটভুক্ত দেশগুলোর মধ্যে নিরাপত্তার দিক থেকে শীর্ষ অবস্থানে রয়েছে সৌদি আরব। দেশটির সরকারি বার্তাসংস্থা সৌদি গ্যাজেট এক প্রতিবেদনে জানিয়েছে, জেনারেল অথরিটি ফর স্ট্যাটিসটিকস এ সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করেছে। এতে দেখা গেছে— জি-২০ দেশগুলোর মধ্যে সৌদি সবচেয়ে নিরাপদ। জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস (এসডিজি) তথ্য ব্যবহার করে এ রিপোর্টটি তৈরি করা হয়েছে।
বিজ্ঞাপন
এতে দেখা গেছে, সৌদির মোট জনসংখ্যার ৯৭ দশমিক ৭ শতাংশ বলেছেন, নিজের এলাকায় রাতের বেলা একা হাঁটকে তারা নিরাপদ মনে করেন। ১৫ বছর বা তার বেশি বয়সী পুরুষদের মধ্যে ৯৭ শতাংশ বলেছেন, রাতে একা হাঁটাকে তারা নিরাপদ মনে করেন। এরমধ্যে ৮৬ শতাংশ বিষয়টিকে খুবই নিরাপদ হিসেবে উল্লেখ করেছেন। আর ১১ শতাংশ বলেছেন তারা কোনোভাবে একা হাঁটাকে নিরাপদ ভাবেন।
অন্যদিকে, ১৫ বছর বা তার বেশি বয়সী নারীদের মধ্যে ৯৪ দশমিক ৯ শতাংশ জানিয়েছেন, তারা নিজ এলাকায় রাতে একা হাঁটতে নিরাপদ বোধ করেন। এর মধ্যে ৮১ দশমিক ৭ শতাংশ নারী একে ‘খুবই নিরাপদ’ বলে উল্লেখ করেছেন।
বিজ্ঞাপন
প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, বয়স্কদের মধ্যেও রাতের বেলা একা চলাফেরা নিয়ে নিরাপত্তাবোধের হার উল্লেখযোগ্য।
এদিকে জি-২০ জোটে রয়েছে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন এবং আফ্রিকান ইউনিয়নও এ জোটের সদস্য।
বিজ্ঞাপন
সূত্র: সৌদি গ্যাজেট








