প্রেমের টানে ধর্মান্তর, এবার ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক

ভারতের উত্তরপ্রদেশের শামলি জেলায় প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে ধর্মান্তরের একটি ঘটনা নতুন করে আলোচনায় এসেছে। কয়েক বছর আগে প্রেমিকার সঙ্গে সম্পর্কের কারণে ইসলাম ধর্ম গ্রহণ করা এক যুবক সম্প্রতি আবার হিন্দু ধর্মে ফিরে গেছেন। এ ঘটনায় উত্তরপ্রদেশের ধর্মান্তরবিরোধী আইনে ওই যুবকের প্রেমিকা ও তার বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
পুলিশের তথ্য অনুযায়ী, আয়ুষ মালিক ২০১৮ সালে পায়ে আঘাত পেয়ে চিকিৎসার জন্য হাসপাতালে যান। সেখানে ফিজিওথেরাপিস্ট চাঁদনি কুরেশির সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
তদন্ত সংশ্লিষ্টদের দাবি, সম্পর্কের একপর্যায়ে চাঁদনির পরিবারের পক্ষ থেকে আয়ুষকে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেওয়া হয়। পরে তিনি ইসলাম ধর্ম গ্রহণে সম্মতি দেন। এ সিদ্ধান্তে তার পরিবারের সমর্থন ছিল না বলেও জানা গেছে।
বিজ্ঞাপন
পুলিশ বলেন, ২০২৩ সালে চাঁদনির পরিবারের সঙ্গে দিল্লিতে গিয়ে ধর্মান্তরিত হন আয়ুষ। এরপর তার নাম পরিবর্তন করে ‘মোহাম্মদ আলি’ রাখা হয়। তিনি ইসলাম ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে জীবনযাপন শুরু করেন।
তবে প্রায় তিন বছর পর তিনি আবার হিন্দু ধর্মে ফিরে আসেন। আয়ুষের দাবি, পরিবারের কষ্ট দেখে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এবং পরিবারের সঙ্গেই থাকতে চান।
এরপর ধর্মীয় আনুষ্ঠানিকতার মাধ্যমে তিনি পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করেন। আয়ুষের বাবা দেবরাজ মালিক অভিযোগ করেন, তার ছেলেকে ধর্মান্তরিত করে পারিবারিক সম্পত্তি আত্মসাতের পরিকল্পনা করা হয়েছিল।
বিজ্ঞাপন
দেবরাজ মালিকের করা অভিযোগের ভিত্তিতে চাঁদনি কুরেশি ও তার বাবাকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। ঘটনার তদন্ত চলছে।








