Logo

আরব সাগরে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিখোঁজ ১

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২ জুলাই, ২০২৬, ১৩:৫৯
আরব সাগরে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিখোঁজ ১
ছবি: সংগৃহীত

আরব সাগরে মার্কিন নৌবাহিনীর একটি এমএইচ-৬০এস সি হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাগরে ডুবে গেছে। স্থানীয় সময় বুধবার দিবাগত রাত প্রায় সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মার্কিন নৌবাহিনীর কেন্দ্রীয় কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, হেলিকপ্টারটিতে মোট চারজন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর তিনজনকে জীবিত উদ্ধার করা হলেও একজন এখনো নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে নৌবাহিনীর তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

বিবৃতিতে বলা হয়, নিয়মিত সামুদ্রিক টহলের অংশ হিসেবে হেলিকপ্টারটি অভিযান পরিচালনা করছিল। দুর্ঘটনার পেছনে কোনো ধরনের হামলার সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। উদ্ধার হওয়া তিন সেনাসদস্য বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন।

বিজ্ঞাপন

বিধ্বস্ত হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশের এয়ার উইংয়ের অংশ ছিল। মধ্যপ্রাচ্যের জলসীমায় বর্তমানে টহলরত যুক্তরাষ্ট্রের দুটি বিমানবাহী রণতরীর একটি এটি। অন্যটি ইউএসএস আব্রাহাম লিঙ্কন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সামরিক অভিযান শুরুর পর থেকে ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়া পর্যন্ত প্রায় ৪০ দিনের সংঘাতে এই দুটি রণতরী ব্যাপকভাবে ব্যবহার করে যুক্তরাষ্ট্র। ওই সময় কয়েকটি যুদ্ধবিমান ও সামরিক উড়োজাহাজ হারায় দেশটি। সর্বশেষ ক্ষতির তালিকায় যুক্ত হলো এই এমএইচ-৬০এস সি হক হেলিকপ্টার।

বিজ্ঞাপন

এর আগে গত জুনে হরমুজ প্রণালিতে যান্ত্রিক ত্রুটির কারণে মার্কিন বাহিনীর একটি এএইচ-৬৪ অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার সাগরে ডুবে যায়। তবে সে ঘটনায় দুর্ঘটনার আগেই পাইলট নিরাপদে হেলিকপ্টার থেকে বের হতে সক্ষম হন।

সূত্র: এবিসি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD