নেদারল্যান্ডসে নজিরবিহীন তাপপ্রবাহে ৪৮০ জনের মৃত্যু

নজিরবিহীন তাপপ্রবাহে নেদারল্যান্ডসে এক সপ্তাহে স্বাভাবিকের তুলনায় অন্তত ৪৮০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বিজ্ঞাপন
স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ২২ থেকে ২৮ জুনের মধ্যে অতিরিক্ত ৪৮০ জনের বেশি মানুষের মৃত্যু রেকর্ড করা হয়েছে। নিহতদের বেশিরভাগই ৮০ বছর বা তার বেশি বয়সী ছিলেন।
সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে নেদারল্যান্ডসের দক্ষিণ ও পূর্বাঞ্চলে, যেখানে দাবদাহের তীব্রতা ছিল সবচেয়ে বেশি।
বিজ্ঞাপন
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জুনে দেশটিতে তাপমাত্রা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যায়। এ সময় কোথাও কোথাও সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।
এদিকে, ফ্রান্সের স্বাস্থ্য কর্তৃপক্ষও জানিয়েছে, একই তাপপ্রবাহে দেশটিতে স্বাভাবিকের তুলনায় অন্তত এক হাজার মানুষের অতিরিক্ত মৃত্যু হয়েছে। তবে প্রকৃত প্রাণহানির সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞানীদের মতে, ২০ জুন থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহ ইউরোপের ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে তীব্র দাবদাহগুলোর একটি।
বিজ্ঞাপন
সূত্র: রয়টার্স








