Logo

খামেনির জানাজায় ২ কোটির বেশি মানুষের সমাগমের সম্ভাবনা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩ জুলাই, ২০২৬, ১২:০৩
খামেনির জানাজায় ২ কোটির বেশি মানুষের সমাগমের সম্ভাবনা
ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজায় অংশ নিতে তেহরানে ২ কোটিরও বেশি মানুষের সমাগম হতে পারে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি। এতে রাজধানীর প্রায় এক কোটি বাসিন্দার পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের পাশাপাশি পবিত্র নগরী কুম ও মাশহাদেও জানাজা ও শোকানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব স্থানেও ব্যাপক জনসমাগমের প্রস্তুতি চলছে।

৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করা আলী খামেনি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রথম দিনে নিহত হন। ওই ঘটনার পরই মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত শুরু হয়।

বিজ্ঞাপন

আগামী ৪ জুলাই তেহরানে আনুষ্ঠানিক জানাজার কর্মসূচি অনুষ্ঠিত হবে। এরপর ৭ জুলাই কুমে ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হবে। সবশেষে ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলের পবিত্র নগরী এবং খামেনির জন্মস্থান মাশহাদে তাকে দাফন করা হবে।

খামেনির মৃত্যুতে দেশজুড়ে শোকের আবহ বিরাজ করছে। ইরানের বিভিন্ন শহরে তার ছবি সম্বলিত পোস্টার ও বড় বড় বিলবোর্ড স্থাপন করা হয়েছে।

বিজ্ঞাপন

মার্চ মাস থেকেই তার শেষকৃত্যের সময়সূচি নিয়ে নানা আলোচনা চলছিল। ইসলামি শরিয়তে সাধারণত মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যে দাফনের বিধান থাকলেও চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এ ক্ষেত্রে ব্যতিক্রম করা হয়েছে।

সূত্র: আল-জাজিরা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD