Logo

পাকিস্তানে খাদে পড়ে দুমড়ে মুচড়ে গেল বাস, নিহত ৪০

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩ জুলাই, ২০২৬, ১৪:৪৬
পাকিস্তানে খাদে পড়ে দুমড়ে মুচড়ে গেল বাস, নিহত ৪০
ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়া সীমান্ত এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত আটজন আহত হয়েছেন। শুক্রবার (৩ জুলাই) শেরানি জেলার দানা সার এলাকা পেরিয়ে বাসটি খাইবার পাখতুনখাওয়ার ডেরা ইসমাইল খান জেলায় প্রবেশের পর নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়।

বিজ্ঞাপন

শেরানি জেলার ডেপুটি কমিশনার ওয়ালি খান কাকার জানান, দুর্ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসনের উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, বাসটি কোয়েটা থেকে ৩৬ জন যাত্রী নিয়ে পেশাওয়ারের উদ্দেশে রওনা হয়েছিল। তবে পথে আরেকটি বাস বিকল হয়ে যাওয়ায় সেখানকার কয়েকজন যাত্রীও এই বাসে ওঠেন। ফলে দুর্ঘটনার সময় বাসে যাত্রীর সংখ্যা বেড়ে যায়।

বিজ্ঞাপন

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বেলুচিস্তান সরকার। এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। পাশাপাশি প্রাদেশিক মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতির নির্দেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত উদ্ধার কার্যক্রম সম্পন্ন এবং আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: দ্য ডন

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD