Logo

সৌদি প্রতিনিধিদের সুরা আল ইমরানের আয়াত শুনিয়ে যে বার্তা দিল ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৪ জুলাই, ২০২৬, ১৬:৩৯
সৌদি প্রতিনিধিদের সুরা আল ইমরানের আয়াত শুনিয়ে যে বার্তা দিল ইরান
ছবি: সংগৃহীত

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে তেহরানে আসা বিদেশি প্রতিনিধিদের জন্য ভিন্ন ভিন্ন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়েছে। এর মধ্যে সৌদি আরবের প্রতিনিধিদলের সামনে সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত পাঠ করা হয়, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৩ জুলাই) বিদেশি অতিথিদের শ্রদ্ধা নিবেদনের জন্য খামেনির কফিন রাখা হয়। অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিনিধিদলের পাশাপাশি সৌদি আরবের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদলও অংশ নেয়। দলটির নেতৃত্ব দেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-খেরেজি।

প্রতিবেদন অনুযায়ী, বিদেশি প্রতিনিধিদের স্বাগত জানাতে ইরান প্রত্যেক দলের সামনে কোরআনের ভিন্ন ভিন্ন আয়াত তেলাওয়াত করে। সৌদি প্রতিনিধিদের জন্য নির্বাচিত হয় সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত, যেখানে ইসলামের ইতিহাসের বদর যুদ্ধের প্রসঙ্গ উঠে এসেছে। ওই আয়াতে আল্লাহর পথে যুদ্ধকারী মুমিনদের বিজয় এবং প্রতিপক্ষের পরাজয়ের শিক্ষা তুলে ধরা হয়েছে।

বিজ্ঞাপন

এ ঘটনাকে ঘিরে বিভিন্ন ব্যাখ্যা সামনে এসেছে। সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল বলছে, আয়াতটি নির্বাচন করে ইরান সম্ভবত একটি প্রতীকী বার্তা দিতে চেয়েছে। তাদের বিশ্লেষণে বলা হয়েছে, এর মাধ্যমে ইরান নিজেদের আল্লাহর পথে অবস্থানকারী হিসেবে তুলে ধরতে এবং প্রতিপক্ষের অবস্থান সম্পর্কে ইঙ্গিত দিতে চেয়েছে।

তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। সৌদি প্রতিনিধিদলের সামনে এ আয়াত তেলাওয়াতের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD