Logo

হুতিদের বিরুদ্ধে নজিরবিহীন হামলার হুমকি সৌদি নেতৃত্বাধীন জোটের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৪ জুলাই, ২০২৬, ১৯:৪০
হুতিদের বিরুদ্ধে নজিরবিহীন হামলার হুমকি সৌদি নেতৃত্বাধীন জোটের
ছবি: সংগৃহীত

সৌদি আরবের বিরুদ্ধে হামলার চেষ্টা কিংবা ইয়েমেনের আঞ্চলিক অখণ্ডতা ক্ষুণ্নের যেকোনো পদক্ষেপের জবাবে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে নজিরবিহীন সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

বিজ্ঞাপন

সম্প্রতি ইরান থেকে আসা একটি বিমান ইয়েমেনের রাজধানী সানায় অবতরণে বাধা দেয় সৌদি আরব। এ সময় সৌদি বিমানবাহিনী ইয়েমেনের আকাশসীমায় প্রবেশ করে। ঘটনার পর হুতি বিদ্রোহীরা সতর্ক করে জানায়, ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে সৌদি আরবের বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে।

এর জবাবে শনিবার (৪ জুলাই) সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি বলেন, ইয়েমেনের সাধারণ মানুষের ওপর চালানো নিপীড়ন থেকে দৃষ্টি সরাতেই হুতিরা সৌদি আরবকে হুমকি দিচ্ছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘন বা দেশের বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসনের পুনরাবৃত্তি না করতে সৌদি আরবকে সতর্ক করা হচ্ছে। এমন কোনো পদক্ষেপ নেওয়া হলে তার কঠোর জবাব দেওয়া হবে এবং সৌদির বিমানবন্দর, স্থল ও নৌপথের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।

তিনি আরও জানান, উত্তেজনা থাকলেও তেহরান ও সানার মধ্যে বিমান চলাচল অব্যাহত থাকবে।

সূত্র: আল জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD