Logo

সুদানে ছয় মাসে অন্তত ৩৩০ শিশু হতাহত: ইউনিসেফ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৬ জুলাই, ২০২৬, ২০:০৫
সুদানে ছয় মাসে অন্তত ৩৩০ শিশু হতাহত: ইউনিসেফ
ছবি: সংগৃহীত

সুদানে চলতি বছরের প্রথম ছয় মাসে সংঘাতের কারণে অন্তত ৩৩০ শিশু নিহত বা আহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ)। সংস্থাটির মতে, দেশটিতে চলমান যুদ্ধ শিশুদের জন্য ক্রমেই আরও ভয়াবহ হয়ে উঠছে।

বিজ্ঞাপন

সোমবার প্রকাশিত ইউনিসেফের এক প্রতিবেদনে বলা হয়, সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর সংঘাতের সবচেয়ে বড় ভুক্তভোগীদের অন্যতম হচ্ছে শিশুরা।

এক বিবৃতিতে ইউনিসেফ জানায়, সুদানজুড়ে শিশুরা এমন এক যুদ্ধের নির্মম শিকার, যা দিন দিন আরও রক্তক্ষয়ী হয়ে উঠছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, দারফুর ও কার্দোফান অঞ্চলে শিশু হতাহতের সংখ্যা সবচেয়ে বেশি। বিশেষ করে উত্তর কার্দোফানের রাজধানী আল-উবাইদ ও আশপাশের এলাকার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেছে সংস্থাটি।

ইউনিসেফের তথ্য অনুযায়ী, গত মে মাস থেকে উত্তর কার্দোফানে ড্রোন ও অন্যান্য হামলায় অন্তত ১৮ শিশু নিহত এবং আরও ১৭ জন আহত হয়েছে।

সুদানে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট বলেন, দেশটির শিশুরা সহিংসতা, বাস্তুচ্যুতি ও চরম বঞ্চনার এক অন্তহীন চক্রে আটকে পড়েছে। তাদের জন্য এখন নিরাপদ কোনো স্থান অবশিষ্ট নেই।

বিজ্ঞাপন

তিনি বলেন, শিশুরা ঘর, রাস্তা, বাজার, এমনকি শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিতে গিয়েও হামলার শিকার হচ্ছে। যুদ্ধের লক্ষ্যবস্তু হিসেবে শিশুদের ব্যবহার কখনোই গ্রহণযোগ্য নয়। তাদের জীবন, অধিকার ও ভবিষ্যৎ সুরক্ষিত রাখা জরুরি।

ইউনিসেফ আরও সতর্ক করেছে, অব্যাহত হামলা ও বাস্তুচ্যুতির কারণে শিশুদের মধ্যে ভয়, উদ্বেগ এবং দীর্ঘমেয়াদি মানসিক ট্রমা বাড়ছে। একই সঙ্গে তারা জোরপূর্বক যুদ্ধে অংশগ্রহণ, অপহরণ, যৌন সহিংসতা এবং শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে হামলার মতো গুরুতর ঝুঁকির মুখে রয়েছে।

এদিকে জাতিসংঘের কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন, আল-উবাইদে আরএসএফের হামলা অব্যাহত থাকলে সেখানে মানবাধিকার লঙ্ঘন ও মানবিক সংকট আরও তীব্র হতে পারে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

রবিবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) সতর্ক করে জানিয়েছে, আল-উবাইদ শহরের পরিস্থিতিও উত্তর দারফুরের আল-ফাশিরের মতো ভয়াবহ রূপ নিতে পারে, যেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর ব্যাপক নির্যাতন ও নিপীড়নের অভিযোগ উঠেছিল।

উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিলে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে সংঘাত শুরু হয়। এরপর থেকে দেশটি বিশ্বের অন্যতম বড় মানবিক সংকটের মুখে পড়েছে। এই সংঘাতে ইতোমধ্যে কয়েক হাজার মানুষ নিহত এবং প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

বিজ্ঞাপন

সূত্র: এএফপি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD