Logo

ইরানের আরও এক শহরে যুক্তরাষ্ট্রের হামলা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৪ জুলাই, ২০২৬, ১৭:৩৩
ইরানের আরও এক শহরে যুক্তরাষ্ট্রের হামলা
ছবি: সংগৃহীত

ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত রয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) নতুন করে বুশেহর ও বন্দর আব্বাস এলাকায় হামলার খবর পাওয়া গেছে। বুশেহর প্রদেশে চারটি স্থানে হামলা হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা। অন্যদিকে বন্দর আব্বাসে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

বিজ্ঞাপন

বুশেহর ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ পারমাণবিক অবকাঠামোর অবস্থানস্থল। হামলার লক্ষ্যবস্তু ছিল সামরিক ও উপকূলীয় প্রতিরক্ষা স্থাপনা বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।

গত মাসে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারকের মাধ্যমে ৬০ দিন উভয় পক্ষ হামলা থেকে বিরত থাকার বিষয়ে সম্মতি হয়েছিল। তবে সাম্প্রতিক কয়েক দিনের টানা হামলা ও পাল্টা হামলার মধ্য দিয়ে সেই সমঝোতা কার্যত ভেঙে পড়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ইরানের সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সোমবার রাতের হামলায় হরমুজগান প্রদেশে একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই ছেলে ও একজন পুত্রবধূ রয়েছেন। পরিবারের প্রধান রাঙ্গের হাসানজাদেহ জানান, হামলার সময় তিনি বাড়ির বাইরে থাকলেও পরিবারের অন্য সদস্যরা ঘরে ছিলেন।

এদিকে হরমুজ প্রণালিকে ঘিরে চলমান উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে। রয়টার্সের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম একদিনে প্রায় ৯.৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৩ ডলার ৩০ সেন্টে পৌঁছেছে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম প্রায় ৯.৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৮ ডলার ১৪ সেন্ট হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে উত্তেজনা আরও বাড়লে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD