Logo

কুয়েতে ইরানের দফায় দফায় হামলা, বিমান চলাচলে ভয়াবহ বিপর্যয়

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুলাই, ২০২৬, ১২:৫৭
কুয়েতে ইরানের দফায় দফায় হামলা, বিমান চলাচলে ভয়াবহ বিপর্যয়
ছবি: সংগৃহীত

কুয়েতে একদিনে অন্তত চার দফা হামলা চালিয়েছে ইরান। ইসলামাবাদ সমঝোতা চুক্তিকে উপেক্ষা করে দেশটিতে টানা সাত দিন ধরে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। এর পাল্টা প্রতিক্রিয়ায় কুয়েতে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। হামলার জেরে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট পরিচালনার সূচিতে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৮ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান উড্ডয়ন ও অবতরণের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ কারণে নির্ধারিত সময় অনুযায়ী অধিকাংশ ফ্লাইট পরিচালনা সম্ভব হচ্ছে না।

এর আগে প্রতিষ্ঠানটি এক্সে দেওয়া এক পোস্টে জানায়, আকাশপথ বন্ধ থাকার কারণে বেশিরভাগ ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে বলা হয়েছে, সংস্থাটি সব যাত্রীকে তাদের ফ্লাইটের সর্বশেষ তথ্যের প্রতি নজর রাখতে অনুরোধ করছে। কারণ, যেকোনো হালনাগাদ তথ্য জানাতে বুকিংয়ের সময় নিবন্ধিত ফোন নম্বরে বিজ্ঞপ্তি ও টেক্সট বার্তা পাঠানো হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আল জাজিরার এক সংবাদদাতা জানিয়েছেন, ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার প্রচেষ্টা অব্যাহত থাকায় চতুর্থবারের মতো বিমান হামলার সাইরেন বেজেছে।

বিজ্ঞাপন

কুয়েতের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সেনাবাহিনীর জেনারেল স্টাফ জনগণকে বিস্ফোরণের শব্দ নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন। মূলত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার সময় এসব বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় সেন্টকমের পক্ষ থেকে বলা হয়েছে, ইরানে টানা ৭ রাত ধরে অভিযান পরিচালনা করছে সেন্টকম। মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ইন চিফের (প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প) নির্দেশনা মেনে ইরানের সামরিক সক্ষমতা হ্রাস করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে।

বিজ্ঞাপন

অন্যদিকে যুক্তরাষ্ট্রকে অবিলম্বে বিমান অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে ইরান। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, মার্কিন বাহিনী যদি হামলা অব্যাহত রাখে, তাহলে ‘ইরান পূর্ণমাত্রায় যুদ্ধে নামতে বাধ্য হবে।

শুক্রবার রাতের হামলার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজায়ি বলেন, যুক্তরাষ্ট্র যদি একই ধরনের হামলা চালিয়ে যায়, তাহলে ইরান শুধু পাল্টা হামলায় সীমাবদ্ধ থাকবে না। বরং পূর্ণমাত্রার যুদ্ধে অংশ নেবে। এমন পরিস্থিতি তৈরি হলে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের কোনো রাজনৈতিক সীমান্তই আর নিরাপদ থাকবে না বলেও তিনি সতর্ক করেন।

সূত্র: আল জাজিরা

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD