ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির খুজেস্তান প্রদেশের সালান্দ এলাকায় এ কম্পন আঘাত হানে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের খবরে, দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটির বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (১৯ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১২ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ০। কম্পনের পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থলের নিকটবর্তী গ্রামগুলোতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি মূল্যায়নের জন্য দুটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
এদিকে অষ্টম দিনের মতো ইরানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ হামলায় ইরানের একাধিক দ্বীপসহ বিভিন্ন অঞ্চলকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ফলে বিভিন্ন স্থানে একের পর এক বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, বন্দর আব্বাসের বিভিন্ন অংশে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বর্তমানে কর্তৃপক্ষ ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে।
প্রাদেশিক কর্মকর্তাদের বরাতে তাসনিম জানিয়েছে, বন্দর আব্বাসে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে ক্ষেপণাস্ত্র হামলা বা মার্কিন যুদ্ধবিমানের আক্রমণের কোনো খবর তারা এখনো পায়নি।
বিজ্ঞাপন
এ ছাড়া তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় ভোর ৩টা ৩৮ মিনিটের দিকে কেশম দ্বীপের বিভিন্ন এলাকায়ও একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, দ্বীপের কয়েকটি স্থানে হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এসব ঘটনার প্রকৃতি ও ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো বিস্তারিত কোনো সরকারি তথ্য প্রকাশ করা হয়নি।
সূত্র: আল জাজিরা








