Logo

ফিলিস্তিনের পাশে বিশ্বকাপজয়ী স্পেন, অভিনন্দন জানালো ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২০ জুলাই, ২০২৬, ১৮:৩২
ফিলিস্তিনের পাশে বিশ্বকাপজয়ী স্পেন, অভিনন্দন জানালো ইরান
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের পর স্পেনকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ। পৃথক শুভেচ্ছাবার্তায় তারা স্পেনের বিশ্বকাপজয়কে অভিনন্দন জানানোর পাশাপাশি ফিলিস্তিনের প্রতি দেশটির সংহতিরও প্রশংসা করেন।

বিজ্ঞাপন

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেনকে আন্তরিক অভিনন্দন। তিনি উল্লেখ করেন, স্পেনের জনগণ ও সরকারের এই আনন্দ ইরানের জনগণ ও সরকারের কাছেও আনন্দের।

আরেক বার্তায় তিনি স্পেনের জাতীয় ফুটবল দলের অসাধারণ পারফরম্যান্স এবং প্রাপ্য শিরোপা জয়ের জন্য দেশটির সরকার ও জনগণকে শুভেচ্ছা জানান।

অন্যদিকে, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ স্পেনের পার্লামেন্টের স্পিকার ও দেশটির আইনপ্রণেতাদের উদ্দেশে পাঠানো বার্তায় বিশ্বকাপজয়ের জন্য অভিনন্দন জানান। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এবারের বিশ্বকাপে স্পেনের সাফল্যের ভূয়সী প্রশংসা করেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ঘালিবাফ বলেন, স্পেনের এই অর্জন শুধু দেশটির নাগরিকদেরই নয়, বরং স্বাধীনতা ও ন্যায়বিচারে বিশ্বাসী বিশ্বের বহু মানুষের মাঝেও আনন্দ ছড়িয়ে দিয়েছে। একই সঙ্গে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের সময়ে ইরানের প্রতি সমর্থন জানানোর জন্য স্পেন সরকার ও জাতীয় ফুটবল দলকে ধন্যবাদ জানান তিনি।

রোববার যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়নের মুকুট জিতে নেয় স্পেন। পুরো আসরে দারুণ নৈপুণ্য দেখানো দলটি মাত্র একটি গোল হজম করেই শিরোপা নিশ্চিত করে।

বিশ্বকাপ জয়ের পর নিউইয়র্কের টাইমস স্কয়ারে স্পেনের সমর্থকদের হাতে ফিলিস্তিনের পতাকা দেখা যায়। পরে ফিলিস্তিনি কর্মকর্তারাও স্পেন জাতীয় দলকে অভিনন্দন জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD