Logo

উত্তাল দিল্লি : সংঘর্ষে আহত ১১৮ পুলিশ, গ্রেফতার ৭০

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২১ জুলাই, ২০২৬, ১২:৫৬
উত্তাল দিল্লি : সংঘর্ষে আহত ১১৮ পুলিশ, গ্রেফতার ৭০
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ককরোচ জনতা পার্টির সমর্থকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। সংঘর্ষের সময় হামলা, ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৭০ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার (২০ জুলাই) দিল্লির যন্তর মন্তর ও এর আশপাশের এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরদিন মঙ্গলবার (২১ জুলাই) এক বিবৃতিতে সংঘর্ষ, পুলিশ সদস্যদের আহত হওয়া এবং গ্রেফতারেরর তথ্য জানায় দিল্লি পুলিশ।

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের তদন্ত এবং ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ৬ জুন থেকে আন্দোলন করে আসছে অনলাইনভিত্তিক সংগঠন ককরোচ জনতা পার্টি। এরই ধারাবাহিকতায় সোমবার যন্তর মন্তর থেকে সংসদ ভবনের দিকে পদযাত্রার কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশের ভাষ্য অনুযায়ী, কর্মসূচি শুরুর কিছু সময়ের মধ্যেই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এ সময় পুলিশ হালকা লাঠিচার্জ করে বলে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে। পরে বিক্ষোভকারীরা আবারও যন্তর মন্তর এলাকায় জড়ো হয়ে কর্মসূচি চালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

দিল্লি পুলিশের অভিযোগ, বিক্ষোভকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল ও পাথর নিক্ষেপ করেন। একই সঙ্গে তারা পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা চালান এবং সরকারি যানবাহন ও সম্পদের ক্ষয়ক্ষতি করেন। এতে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি গুরুতর হুমকির মুখে পড়েছিল বলেও দাবি করেছে পুলিশ।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সংঘর্ষে আহত ১১৮ সদস্যের মধ্যে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও রয়েছেন। আহতদের তালিকায় বিশেষ পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনারের মতো কর্মকর্তাদের পাশাপাশি কয়েকজন নারী পুলিশ সদস্যও রয়েছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তবে সংঘর্ষের সময় পুলিশের লাঠিচার্জে বিক্ষোভকারীদেরও আহত হওয়ার কথা স্বীকার করেছে দিল্লি পুলিশ। তাদের তথ্য অনুযায়ী, এ ঘটনায় অন্তত ৬০ জন বিক্ষোভকারী আহত হয়েছেন।

আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে গুরুতর আহতদের কয়েকজন এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে যন্তর মন্তর ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD