Logo

হুতিদের হুমকিতে ঘুরে গেলো সৌদির তেলবাহী দুই ট্যাংকার

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২১ জুলাই, ২০২৬, ২২:০১
হুতিদের হুমকিতে ঘুরে গেলো সৌদির তেলবাহী দুই ট্যাংকার
ছবি: সংগৃহীত

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হুমকির পর সৌদি আরব থেকে তেল নিয়ে ভারত ও চীনের উদ্দেশ্যে যাত্রা করা দুটি তেলবাহী ট্যাংকার নির্ধারিত রুট পরিবর্তন করেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বাব এল-মান্দেব প্রণালি দিয়ে সৌদি জাহাজ চলাচল করলে হামলার হুমকি দেওয়ার পর ট্যাংকার দুটি ওই পথে না গিয়ে সুয়েজ খালের দিকে মোড় নেয়।

বিজ্ঞাপন

সোমবার (২০ জুলাই) হুতি বিদ্রোহীরা ঘোষণা দেয়, লোহিত সাগর দিয়ে সৌদির কোনো পণ্য রপ্তানি করতে দেওয়া হবে না। এরপরই জাহাজ দুটি তাদের পূর্বনির্ধারিত রুট পরিবর্তন করে।

রয়টার্সের তথ্যমতে, হুমকির পর বাব এল-মান্দেবের দিকে না গিয়ে ট্যাংকার দুটি লোহিত সাগরের পশ্চিম প্রান্ত ধরে মিসরের সুয়েজ খালের দিকে অগ্রসর হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, শিন লং ইয়াং এবং দ্য রোডোস নামের ট্যাংকার দুটির পথ পরিবর্তন বিশ্বব্যাপী তেল সরবরাহ ব্যবস্থায় নতুন অনিশ্চয়তার ইঙ্গিত দিচ্ছে। কারণ, আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে বিঘ্ন সৃষ্টি হলে বৈশ্বিক বাজারে আরও অস্থিরতা দেখা দিতে পারে। এরই মধ্যে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের কারণে হরমুজ প্রণালিও কার্যত অচল হয়ে রয়েছে।

বিজ্ঞাপন

হুতিদের নৌ-অবরোধের ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে শুরু করেছে। পরিস্থিতি অব্যাহত থাকলে মূল্য আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

বর্তমানে রাজধানী সানা-সহ ইয়েমেনের উত্তরাঞ্চলের বড় অংশ হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে। এর মধ্যে বাব এল-মান্দেব প্রণালিও রয়েছে, যা লোহিত সাগরে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ পথ।

হরমুজ প্রণালিতে সংকট শুরুর পর সৌদি আরব লোহিত সাগর উপকূলের ইয়ানবু বন্দর ব্যবহার করে তেল রপ্তানি বাড়িয়েছিল।

বিজ্ঞাপন

সূত্র: রয়টার্স

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD