প্রধান তিন দাবির একটি: শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে মোদিকে

ভারতের রাজধানী নয়াদিল্লিতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলন সোমবার সহিংস রূপ নেয়। সেদিন পার্লামেন্ট অভিমুখে অগ্রসর হওয়া আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও বলপ্রয়োগের ঘটনায় দেশজুড়ে ক্ষোভ তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
এ পরিস্থিতিতে বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী জানিয়েছেন, আন্দোলনরত শিক্ষার্থীরা তিনটি প্রধান দাবি উত্থাপন করেছেন। এর মধ্যে অন্যতম হলো, পুলিশের অভিযানের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শিক্ষার্থীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
বুধবার (২২ জুলাই) এক সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী বলেন, “আন্দোলনকারীদের প্রথম দাবি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। দ্বিতীয় দাবি, যারা শিক্ষার্থীদের বিরুদ্ধে বলপ্রয়োগের নির্দেশ দিয়েছে এবং হামলায় জড়িত ছিল, তাদের সবাইকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।”
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, “তৃতীয় দাবি হলো—এই পুরো ব্যবস্থার দায়িত্বে থাকা ব্যক্তি হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে।”
এর আগে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের দিকে পদযাত্রা শুরু করলে রাহুল গান্ধীকে পুলিশ আটক করে। পরে বুধবার তাকে মুক্তি দেওয়া হয়। মুক্তির পর আয়োজিত সংবাদ সম্মেলনেই তিনি এসব মন্তব্য করেন।
রাহুল দাবি করেন, আটক অবস্থায় এক পুলিশ সদস্য ব্যক্তিগতভাবে তাকে বলেছিলেন, মোদি সরকারের পতন ঘটানো উচিত।
বিজ্ঞাপন
প্রশ্নপত্র ফাঁসের প্রসঙ্গ টেনে কংগ্রেস নেতা বলেন, গত এক যুগে ভারতে ১৫২ বার বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। কিন্তু এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে কার্যকরভাবে জবাবদিহি বা বিচারের আওতায় আনা হয়নি।
সূত্র: এনডিটিভি








