Logo

সৌদির ইয়ানবু প্রদেশে আগাম সতর্কতা, বিপদের আশঙ্কা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুলাই, ২০২৬, ১২:১০
সৌদির ইয়ানবু প্রদেশে আগাম সতর্কতা, বিপদের আশঙ্কা
ছবি: সংগৃহীত

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত হোদাইদাহ বন্দরনগরীতে সামরিক অভিযান চালানোর পর সৌদি আরবের ইয়ানবু প্রদেশে আগাম সতর্কতা জারি করা হয়েছে। সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই পদক্ষেপ নিয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৫ জুলাই) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ শনিবার পশ্চিমাঞ্চলীয় ইয়ানবু প্রদেশের বাসিন্দাদের আগাম সতর্কবার্তা দিয়েছে। সম্ভাব্য বিপদের আশঙ্কায় এ সতর্কতা জারি করা হয়।

বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, জাতীয় আগাম সতর্কীকরণ প্ল্যাটফর্মের মাধ্যমে সতর্কতাটি জারি করা হয়েছিল। তবে সতর্কবার্তায় সম্ভাব্য হুমকির কারণ নির্দিষ্ট করে জানানো হয়নি।

বিজ্ঞাপন

পরবর্তী এক হালনাগাদে জানানো হয়েছে, বিপদ কেটে গেছে। ফলে সতর্কতাটি আর কার্যকর নেই। এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট শুক্রবার গভীর রাতে জানায়, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলার পর তারা ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হোদাইদাহ বন্দরনগরীতে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছে।

বিজ্ঞাপন

তবে জোটের দাবি, ওই অভিযানে হোদাইদাহ বন্দরকে লক্ষ্যবস্তু করা হয়নি। একই সঙ্গে তারা জানিয়েছে, ইয়েমেনের সব সমুদ্রবন্দর আন্তর্জাতিক নৌযান চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে।

অন্যদিকে হুথি বিদ্রোহীরা অভিযোগ করেছে, সৌদি আরব কামারান দ্বীপ এবং হোদাইদাহর টেলিযোগাযোগ স্থাপনাগুলোতে বিমান হামলা চালিয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ ও উত্তেজনা আরও বেড়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD