Logo

সাবেক পর্নো তারকা এখন কলম্বিয়ার সিনেটর

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩০ জুলাই, ২০২৬, ১৭:০৪
সাবেক পর্নো তারকা এখন কলম্বিয়ার সিনেটর
ছবি: সংগৃহীত

প্রাপ্তবয়স্কদের জন্য কনটেন্ট নির্মাতাদের অধিকার ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে কলম্বিয়ার সিনেটর নির্বাচিত হয়েছেন সাবেক সাংবাদিক ও প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র তারকা দেইসি আলেহান্দ্রা ওমানিয়া ওরতিজ। পর্নো অঙ্গনে তিনি ‘আমারান্তা হ্যাঙ্ক’ নামে পরিচিত ছিলেন।

বিজ্ঞাপন

কলম্বিয়ার সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত সোমবার রাজধানী বোগোটায় দেশটির বামপন্থী জোট ‘হিস্টোরিক প্যাক্ট’-এর সিনেটর হিসেবে শপথ নেন ৩৩ বছর বয়সী ওরতিজ।

পেশাগত জীবনের শুরুতে সাংবাদিকতা করলেও ২০১৭ সালে তিনি প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র অঙ্গনে যোগ দেন। দুই বছর পর সেই পেশা ছাড়েন এবং বামপন্থী রাজনীতিতে সক্রিয় হন।

চলতি বছরের মার্চে নরতে দে সান্তানদার অঞ্চল থেকে সিনেটর নির্বাচিত হন তিনি। বর্তমানে প্রাপ্তবয়স্ক কনটেন্ট নির্মাতাদের সামাজিক সুরক্ষা ও শ্রম অধিকার নিশ্চিত করার বিষয়টি তার অন্যতম রাজনৈতিক অঙ্গীকার।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

নির্বাচনী প্রচারণার সময় প্রকাশিত এক ভিডিওতে ওরতিজ বলেন, ভুল ধারণা, সামাজিক কুসংস্কার ও দ্বৈত মানসিকতার কারণে এই খাতকে কখনোই যথাযথ নীতিমালার আওতায় আনা হয়নি। ফলে এ খাতে কর্মরত অনেক নারী রাষ্ট্রীয় সুরক্ষা থেকে বঞ্চিত হয়েছেন।

সাবেক পর্নো তারকাদের নির্বাচনে অংশ নেওয়া নিয়ে সমালোচনার জবাবে তিনি প্রশ্ন তোলেন, প্রাপ্তবয়স্ক বিনোদন শিল্পে কাজ করা একজন নারী কেন জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন দেখতে পারবেন না?

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে তিনি ইতালির সাবেক রাজনীতিক ও প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র তারকা ইলোনা স্ট্যালারের উদাহরণও তুলে ধরেন।

ওরতিজ বলেন, অতীতের পেশাগত অভিজ্ঞতা তাকে বৈষম্য, স্বাধীনতার প্রশ্ন এবং জনমুখী অর্থনীতির বাস্তবতা বুঝতে সহায়তা করেছে। এসব বিষয় তিনি এখন আইনসভায় তুলে ধরতে চান।

তিনি আরও বলেন, সমাজের একটি বড় অংশ প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র দেখে, কিন্তু সেই শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সিদ্ধান্ত গ্রহণের জায়গায় দেখতে চায় না।

বিজ্ঞাপন

বিদায়ী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর দল ‘হিস্টোরিক প্যাক্ট’ ২৫টি আসন পেয়ে সিনেটে সবচেয়ে বড় রাজনৈতিক দলে পরিণত হয়েছে। দলটির প্রার্থী তালিকায় ২৩তম অবস্থানে থাকায় সিনেট সদস্য নির্বাচিত হন ওরতিজ।

নির্বাচনে জয়লাভের পর তিনি সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, মানুষের ভালোবাসা ও সমর্থন তাকে নতুন দায়িত্ব পালনে অনুপ্রাণিত করবে।

তিনি মানসম্মত মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং যৌন নিপীড়ন প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের পক্ষেও কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তার মতে, কলম্বিয়ায় রাজনৈতিক পরিবর্তনের যাত্রা শুরু হয়েছে এবং সেই পথচলায় এখনও অনেক দূর এগিয়ে যেতে হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এদিকে, আইনি সীমাবদ্ধতার কারণে বিদায়ী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো দ্বিতীয় মেয়াদে নির্বাচনে অংশ নিতে পারেননি। আগামী ৭ আগস্ট দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন রক্ষণশীল রাজনীতিক অ্যাবেলার্দো দে লা এসপ্রিয়েল্লা।

বিজ্ঞাপন

সূত্র: দ্য নিউইয়র্ক পোস্ট

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD