৩০ সেকেন্ডে ৩৪ ছুরিকাঘাত, নৃশংস হত্যার শিকার শিক্ষিকা

ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে একটি বেসরকারি স্কুলের ভেতরে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ২৯ বছর বয়সী এক শিক্ষিকাকে ৩৪ বার ছুরিকাঘাত করে হত্যা করেছে এক মুখোশধারী যুবকের। প্রকাশ্য দিবালোকে সংঘটিত এই নৃশংস হত্যাকাণ্ডে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে হামলার পর গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষিকাকে উদ্ধার করে আল ফালাহ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে একটি বেসরকারি স্কুলের ভেতরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান চিৎকার শুনে বাইরে এসে দেখেন যে মুখ ঢাকা আততায়ী ওই শিক্ষিকার ওপর ছুরি দিয়ে হামলা চালাচ্ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, অভিযুক্ত যুবক প্রথমে স্কুলে প্রবেশ করে শিক্ষিকাকে বাইরে আসার জন্য ইশারা করে। তিনি বাইরে এলে হামলাকারী আচমকা তার গলা চেপে ধরে টেনে নিয়ে যায়। এরপর মুখ, ঘাড়, বুক ও পেট লক্ষ্য করে একাধিকবার ছুরিকাঘাত করতে থাকে। হামলা ঠেকাতে স্কুলের এক প্রশাসনিক কর্মকর্তা এগিয়ে গেলে হামলাকারী তার দিকেও তেড়ে আসে। পরে নম্বর প্লেটবিহীন একটি মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
বিজ্ঞাপন

হত্যার শিকার শিক্ষিকার নাম সন্ধ্যা, এবং এই ঘটনার দুই ঘণ্টার মধ্যে পুলিশ ২১ বছর বয়সী অভিযুক্ত যুবক অমিতকে গ্রেপ্তার করে। প্রাথমিক তদন্তে জানা গেছে যে কোট গ্রামের বাসিন্দা অমিত দীর্ঘদিন ধরে সন্ধ্যাকে উত্ত্যক্ত করে আসছিল। কয়েক দিন আগে সন্ধ্যার দায়ের করা ইভটিজিংয়ের অভিযোগের প্রেক্ষিতে অমিত প্রকাশ্যে ক্ষমা চাইলেও ভেতরে প্রতিহিংসা লালন করছিল এবং সেই প্রতিশোধ নিতেই এই নির্মম ঘটনা ঘটিয়েছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে।
সূত্র: এনডিটিভি








