Logo

নিজ ভিটেবাড়িতে ফিরছেন লেবাননের মানুষ: জাতিসংঘ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৫ আগস্ট, ২০২৬, ১৫:২৭
নিজ ভিটেবাড়িতে ফিরছেন লেবাননের মানুষ: জাতিসংঘ
ছবি: সংগৃহীত

ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার সংঘাতের তীব্রতা কিছুটা কমে আসায় লেবাননে বাস্তুচ্যুত হওয়া মানুষ ধীরে ধীরে নিজেদের বাড়িঘরে ফিরতে শুরু করেছেন। জাতিসংঘ জানিয়েছে, যুদ্ধের কারণে ঘরছাড়া হওয়া ৮ লাখেরও বেশি মানুষ ইতোমধ্যে নিজ নিজ এলাকায় ফিরে গেছেন।

বিজ্ঞাপন

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়কারী সংস্থা ওসিএইচএর সর্বশেষ তথ্যে বলা হয়েছে, গত ৩০ জুলাই পর্যন্ত অন্তত ৮ লাখ ২১ হাজার ৭৭ জন বাস্তুচ্যুত ব্যক্তি নিজ নিজ বসতবাড়িতে ফিরে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সংস্থাটি আরও যোগ করেছে যে গণপ্রত্যাবাসন শুরু হলেও এখনো ৩ লাখ ৬০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন। তাদের মধ্যে প্রায় ২৬ হাজার মানুষ সরকারি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।

বিজ্ঞাপন

সূত্র: ডন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD