Logo

এবার ‘লিপ কিস বাবা’র আবির্ভাব, ভিডিও ঘিরে তুমুল বিতর্ক

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৮ আগস্ট, ২০২৬, ১৩:৫৬
এবার ‘লিপ কিস বাবা’র আবির্ভাব, ভিডিও ঘিরে তুমুল বিতর্ক
ছবি: সংগৃহীত

মানসিক শান্তি, ব্যক্তিগত সমস্যা কিংবা নানা সংকট থেকে মুক্তির আশায় অনেকেই কথিত সাধু-সন্ন্যাসী বা সিদ্ধপুরুষদের শরণাপন্ন হন। তবে এসব কথিত ধর্মগুরুর কেউ কেউ প্রতারণা ও হয়রানির সঙ্গে জড়িত—এমন অভিযোগও বিভিন্ন সময়ে সামনে এসেছে।

বিজ্ঞাপন

বিশেষ করে সাধুর পরিচয় ব্যবহার করে নারী ও শিশুদের হয়রানি কিংবা নানা ধরনের প্রতারণার অভিযোগ অতীতেও আলোচনায় এসেছে। এবার এমনই এক কথিত সাধুর কর্মকাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। নেটিজেনদের একাংশ ওই সাধুকে ‘লিপ কিস বাবা’ নামে অভিহিত করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশ করা হয়। এতে দেখা যায়, এক সাধুবাবা নিজের এবং কয়েকজন নারী অনুসারীর মুখ কাপড় দিয়ে ঢেকে দীর্ঘ সময় ধরে তাদের ‘আশীর্বাদ’ করছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকের অভিযোগ, মুখ কাপড় দিয়ে আড়াল করার সুযোগ নিয়ে ওই সাধু নারী অনুসারীদের চুম্বন করেছেন। একই সঙ্গে প্রশ্ন উঠেছে, পুরুষ অনুসারীদের ক্ষেত্রে কেন একই ধরনের আচরণ দেখা যায় না।

বিজ্ঞাপন

তবে সাধুর কয়েকজন অনুসারী ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। তাদের দাবি, এটি কোনো নির্দিষ্ট আধ্যাত্মিক ধারায় প্রচলিত ‘গুরু মন্ত্র’ গ্রহণ কিংবা দীক্ষার অংশ হতে পারে।

তবে ভিডিওতে আসলে কী ঘটেছে, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগগুলোর সত্যতাও নিশ্চিত করা যাচ্ছে না। এ অবস্থায় ভিডিওটি ঘিরে বিতর্কের পাশাপাশি ‘লিপ কিস বাবা’ নামটিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় এসেছে।

সূত্র: আনন্দবাজার

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD