Logo

তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর মোদির সঙ্গে বৈঠকে দীনেশ ত্রিবেদি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১১ আগস্ট, ২০২৬, ২১:৪৩
তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর মোদির সঙ্গে বৈঠকে দীনেশ ত্রিবেদি
ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর দিল্লি সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বিজ্ঞাপন

সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন দীনেশ ত্রিবেদী। এরপর তিনি দিল্লি গিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

এর আগে রোববার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে শিশুদের জন্য খেলার জায়গা উদ্বোধন অনুষ্ঠানে দীনেশ ত্রিবেদী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে প্রশংসাসূচক বক্তব্য দেন।

তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সবাই সম্মান করেন। তার বক্তব্য তিনি একাধিকবার শুনেছেন এবং তাকে জনবান্ধব নেতা হিসেবে উল্লেখ করেন। একইভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও জনবান্ধব বলে মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও নরেন্দ্র মোদীর মধ্যে আলোচনা হলে অনেক সমস্যার সমাধান সম্ভব। কথাবার্তার মাধ্যমে সমস্যার সমাধানের পথ বের হয় বলেও তিনি মন্তব্য করেন। দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কের জায়গাটি শক্তিশালী এবং ইতিবাচক বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধানের ঢাকা সফর নিয়ে বিভিন্ন আলোচনা ও জল্পনার বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, তিনি চীন থেকে ঢাকায় এসেছেন। এটি তার একটি সফর এবং এ সময়ে বাংলাদেশের সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে বৈঠক করবেন। সফর শেষে প্রয়োজন মনে করলে সরকার এ বিষয়ে বক্তব্য দিতে পারে। তবে বিষয়টি নিয়ে গোপনীয়তা বা অতিরিক্ত জল্পনার কারণ নেই।

তিনি আরও বলেন, বাংলাদেশের গোয়েন্দা প্রধানও ভারত সফর করেছেন। দুই দেশের গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ ও আলোচনা হওয়া স্বাভাবিক বিষয়।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, ভারতের হাইকমিশনারও প্রতিবেশী পরিবর্তন করা যায় না বলে মন্তব্য করেছেন। পররাষ্ট্রনীতিতে প্রচলিত ধারণা হলো—বন্ধু পরিবর্তন করা গেলেও প্রতিবেশী পরিবর্তন করা যায় না। তাই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুনভাবে পুনর্বিন্যাস করতে হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD