Logo

২০২৭ সালের রমজান শুরু হতে পারে যে দিন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:৪৮
২০২৭ সালের রমজান শুরু হতে পারে যে দিন
ছবি: সংগৃহীত

২০২৭ সালের পবিত্র রমজান মাস কবে শুরু হতে পারে, তার সম্ভাব্য সময়সূচি প্রকাশ করেছে জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণা সংস্থাগুলো। জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, আগামী বছরের রমজান মাস ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ইসলামী বিধান অনুযায়ী চাঁদ দেখার ওপর নির্ভর করেই রমজানের চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, হিজরি বর্ষপঞ্জি চন্দ্রনির্ভর হওয়ায় গ্রেগরিয়ান ক্যালেন্ডারে প্রতিবছর রমজান প্রায় ১০ থেকে ১২ দিন করে এগিয়ে আসে। সেই ধারাবাহিকতায় ২০২৭ সালের রমজান চলতি বছরের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন আগে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

জ্যোতির্বৈজ্ঞানিক গণনা বলছে, ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের নতুন চাঁদ দেখা যেতে পারে। ওই সন্ধ্যায় চাঁদ দৃশ্যমান হলে সেদিন রাত থেকেই তারাবির নামাজ শুরু হতে পারে। এরপর ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে প্রথম রোজা পালনের সম্ভাবনা রয়েছে।

তবে চাঁদ দেখার বাস্তব পরিস্থিতির ওপর নির্ভর করে রমজানের শুরু একদিন এদিক-সেদিক হতে পারে। তাই জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাসকে সম্ভাব্য হিসাব হিসেবে দেখা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত দেবে সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

সাধারণত রমজান মাস ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। মাসের সমাপ্তিও নির্ধারিত হয় শাওয়ালের নতুন চাঁদ দেখার ভিত্তিতে। বর্তমান জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ঈদুল ফিতর ১০ মার্চ, বুধবার হতে পারে।

বিজ্ঞাপন

অর্থাৎ সম্ভাব্য হিসাব অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা গেলে ৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হবে এবং ১০ মার্চ ঈদুল ফিতর পালিত হতে পারে। তবে চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় এসব তারিখ এখনো নিশ্চিত নয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD