১৬ বছরের ছাত্রের সঙ্গে সম্পর্কের অভিযোগ, ব্রিটেনে শিক্ষিকার বিচার

যুক্তরাজ্যের ইংল্যান্ডের সাউদাম্পটনের বিটার্ন পার্ক স্কুলের সাবেক শারীরিক শিক্ষিকা ব্রনওয়েন জেমসের বিরুদ্ধে ১৬ বছর বয়সী এক ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগে আদালতে বিচার শুরু হয়েছে। ৩০ বছর বয়সী এই শিক্ষিকার বিরুদ্ধে নিজের পদমর্যাদার অপব্যবহার করে ওই শিক্ষার্থীর সঙ্গে সম্পর্ক স্থাপনের অভিযোগ আনা হয়েছে।
বিজ্ঞাপন
উইনচেস্টার ক্রাউন আদালতে মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী এডওয়ার্ড কালভার জানান, শিক্ষিকা ও ওই শিক্ষার্থীর মধ্যে প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ শুরু হয়। শুরুতে শিক্ষার্থীর স্ন্যাপচ্যাট ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ না করলেও পরে তা গ্রহণ করেন জেমস। এরপর তাদের মধ্যে নিয়মিত বার্তা আদান-প্রদান শুরু হয় এবং একপর্যায়ে তা ঘনিষ্ঠ সম্পর্কে রূপ নেয়।
রাষ্ট্রপক্ষের ভাষ্য অনুযায়ী, পরবর্তীতে তারা ওয়েস্টন শোর এলাকায় দেখা করেন। সেখানে গাড়ির ভেতরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা ও চুম্বনের ঘটনা ঘটে।
মামলার অভিযোগে আরও বলা হয়েছে, একদিন টেলিভিশনে উইম্বলডন টেনিস টুর্নামেন্ট সম্প্রচারের সময়ও তাদের মধ্যে ঘনিষ্ঠতার ঘটনা ঘটে। রাষ্ট্রপক্ষের দাবি, ওই শিক্ষিকা কিশোর শিক্ষার্থীর সঙ্গে এমন এক সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন, যেখানে তিনি তাকে ভালোবাসার কথা জানান এবং দুজন একসঙ্গে দূরে কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
আদালতে সাক্ষ্য দিতে গিয়ে ওই শিক্ষার্থী জানায়, শুরুতে শিক্ষিকার সঙ্গে তার সম্পর্ককে ভালো মনে হয়েছিল। কিন্তু পরবর্তীতে সে বুঝতে পারে, তাকে কৌশলে প্রভাবিত করে মানসিকভাবে নিয়ন্ত্রণের মধ্যে রাখা হয়েছিল। ব্যক্তিগতভাবে দেখা করার সময় জেমস তাকে শিক্ষিকা হিসেবে ‘মিস’ বলে সম্বোধন করতে বলতেন বলেও আদালতে জানানো হয়।
বিটার্ন পার্ক স্কুলে কর্মরত থাকার সময় এসব ঘটনা ঘটেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। নিজের পেশাগত অবস্থানের অপব্যবহার করে কিশোর শিক্ষার্থীর সঙ্গে যৌনসম্পর্কে জড়ানোর অভিযোগে ব্রনওয়েন জেমসের বিরুদ্ধে চারটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।
বিজ্ঞাপন
তবে আদালতে জেমস সব অভিযোগ অস্বীকার করেছেন। এ বিষয়ে তিনি লিখিত বক্তব্যও উপস্থাপন করেছেন।
বুধবার জুরি ভেঙে দেওয়ায় মামলার বিচারপ্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করা হয়। নতুন জুরি সদস্যদের শপথ গ্রহণের পর বৃহস্পতিবার থেকে পুনরায় শুনানি শুরুর কথা রয়েছে।








