Logo

যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার জবাবে কনস্যুলেট বন্ধ করছে ইসরায়েল

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৮ সেপ্টেম্বর, ২০২৬, ২১:২৮
যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার জবাবে কনস্যুলেট বন্ধ করছে ইসরায়েল
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের পশ্চিমতীরে ইসরায়েলি বসতিতে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। এর পাল্টা পদক্ষেপ হিসেবে জেরুজালেমে থাকা ব্রিটিশ কনস্যুলেট বন্ধসহ চারটি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইডি মিলিব্যান্ড পার্লামেন্টে পশ্চিমতীরে ইসরায়েলি বসতিকে কেন্দ্র করে নিষেধাজ্ঞার ঘোষণা দেন। তিনি জানান, ফিলিস্তিনি ভূখণ্ডে গড়ে ওঠা অবৈধ বসতিতে উৎপাদিত কোনো পণ্য যুক্তরাজ্যে আমদানি করা হবে না।

এর পরপরই যুক্তরাজ্যের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার। তিনি চারটি পদক্ষেপের কথা জানান।

পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে—জেরুজালেমে অবস্থিত ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করা, ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় কিরিয়াত গাতে অবস্থিত আন্তর্জাতিক গাজা সাপোর্ট সেন্টার থেকে ব্রিটিশ প্রতিনিধিদের সরিয়ে দেওয়া এবং রামাল্লাহতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার কার্যক্রম বন্ধ করা।

বিজ্ঞাপন

এ ছাড়া যুক্তরাজ্যের নির্বাচিত ১২ প্রতিনিধি এবং আরও কয়েকজন ব্রিটিশ নাগরিককে ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার কথাও জানিয়েছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী। তার দাবি, এসব ব্যক্তি ইহুদিবিদ্বেষ ও ইসরায়েলবিরোধী কর্মকাণ্ডে জড়িত।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অন্যদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইডি মিলিব্যান্ড পার্লামেন্টে পশ্চিমতীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন। তিনি বলেন, এসব বসতিতে থাকা ‘সেটেলার সন্ত্রাসীরা’ জাতিগত নির্মূলের মতো অপরাধে জড়িত।

বিজ্ঞাপন

তার অভিযোগ, ইসরায়েল সরকার বসতি স্থাপনকারীদের এমন কর্মকাণ্ড উপেক্ষা করে যাচ্ছে। একই সঙ্গে পশ্চিমতীরে ইসরায়েলের দখলদারিত্বকে অবৈধ বলেও মন্তব্য করেন তিনি।

মিলিব্যান্ড জানান, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপন করা এলাকায় উৎপাদিত কোনো পণ্য যুক্তরাজ্যে প্রবেশ করতে দেওয়া হবে না। এই নিষেধাজ্ঞায় কানাডা ও ফ্রান্সও যুক্ত হচ্ছে বলে তিনি জানান।

তিনি বলেন, দখলকৃত ভূখণ্ড থেকে আসা পণ্য গ্রহণের মাধ্যমে ব্রিটিশ জনগণ ইসরায়েলি দখলদারিত্বকে সমর্থন করবে—এমনটি তিনি মনে করেন না।

বিজ্ঞাপন

এ ছাড়া ফিলিস্তিনি ভূখণ্ডকে কেন্দ্র করে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের কোনো বিজ্ঞাপনও যুক্তরাজ্যে প্রদর্শনের অনুমতি দেওয়া হবে না বলে জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী।

সূত্র: বিবিসি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD