হরমুজ প্রণালির পানিতে বিশাল এলাকাজুড়ে তেল ছড়িয়ে পড়েছে

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালির কাছে পারস্য উপসাগরের পানিতে বড় একটি এলাকায় তেল ছড়িয়ে পড়ার চিত্র ধরা পড়েছে। ইউরোপীয় ইউনিয়নের পৃথিবী পর্যবেক্ষণ কর্মসূচি ‘কোপার্নিকাস প্রোগ্রাম’-এর স্যাটেলাইটে এই তেল ছড়িয়ে পড়ার দৃশ্য দেখা গেছে।
বিজ্ঞাপন
শুক্রবার (১১ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা স্যাটেলাইট থেকে পাওয়া ছবির বরাতে এ তথ্য জানিয়েছে।
স্যাটেলাইটের প্রকাশিত ছবিতে ইরানের উপকূল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে সমুদ্রের পানিতে দীর্ঘ পথজুড়ে বাদামি রঙের তরল আস্তরণ দেখা গেছে। গত বুধবার (৯ সেপ্টেম্বর) ধারণ করা ছবিতে হরমুজ প্রণালির পূর্বদিকে প্রথম এসব রেখার উপস্থিতি নজরে আসে। পরদিন বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ধারণ করা ছবিতেও একই এলাকায় একই ধরনের আঁকাবাঁকা রেখা দেখা যায়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বার্তা সংস্থা এএফপি সামুদ্রিক বিশেষজ্ঞদের সহায়তায় স্যাটেলাইটের ছবিগুলো বিশ্লেষণ করেছে। তাদের পর্যালোচনায় পানির ওপর ভেসে থাকা বাদামি আস্তরণগুলো অপরিশোধিত তেল বা ‘অয়েল স্লিক’ বলে নিশ্চিত করা হয়েছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বেশ কিছু তেলবাহী ট্যাংকারে সামরিক হামলা চালায়। ধারণা করা হচ্ছে, ওই বিমান বা ড্রোন হামলার জের ধরেই ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়ে সাগরে তেল ছড়িয়ে পড়তে পারে।
তবে স্যাটেলাইটের ছবিতে দেখা যাওয়া এই তেলের আস্তরণের পেছনে মার্কিন হামলার সরাসরি ভূমিকা রয়েছে কি না, তা এএফপির পর্যালোচনায় শতভাগ নিশ্চিত করা যায়নি। তবুও হরমুজ প্রণালির মতো বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি পরিবহন জলপথে তেল ছড়িয়ে পড়ার এই ঘটনা সংলগ্ন সামুদ্রিক পরিবেশ, জীববৈচিত্র্য ও আন্তর্জাতিক নৌচলাচল ব্যবস্থার ওপর বড় ধরনের হুমকির সৃষ্টি করেছে।
বিজ্ঞাপন








