Logo

ব্রিকসের ভবিষ্যৎ গড়ার অধিকার সবার হতে হবে: নরেন্দ্র মোদি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১২ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:৩৩
ব্রিকসের ভবিষ্যৎ গড়ার অধিকার সবার হতে হবে: নরেন্দ্র মোদি
ছবি: সংগৃহীত

বহুল প্রতীক্ষিত ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন নয়াদিল্লিতে শুরু হয়েছে। সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ব্রিকসের ভবিষ্যৎ নির্ধারণ ও গঠনে সব সদস্য দেশের সমান অধিকার থাকা প্রয়োজন।

বিজ্ঞাপন

২০২৬ সালের ব্রিকস সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে মোদি বলেন, ‘আমাদের ভবিষ্যৎ যদি অভিন্ন হয়, তাহলে তা গড়ে তোলার অধিকারও অভিন্ন হতে হবে।’

তিনি বলেন, ভবিষ্যৎ যখন সবার অভিন্ন, তখন সেই ভবিষ্যৎ নির্ধারণের অধিকারও সব দেশের মধ্যে ভাগ করে নিতে হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মোদি আরও বলেন, শনিবার জাতিসংঘ ঘোষিত ‘দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা দিবস’। এমন একটি দিনে বৈশ্বিক দক্ষিণের স্বার্থে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি বিশেষ তাৎপর্য বহন করে। এ ধরনের উদ্যোগে নেতৃত্ব দিতে ভারত প্রস্তুত বলেও জানান তিনি।

এবারের ব্রিকস শীর্ষ সম্মেলনের অঙ্গীকার হিসেবে ‘কণ্ঠস্বর থেকে প্রভাব, বিশেষাধিকার থেকে অংশীদারিতে’ যাওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

তার মতে, বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করতে হবে। একই সঙ্গে এসব দেশের মতামতকে আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাস্তব প্রভাবশালী করে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD