Logo

ইরানের ‘বৈধ অধিকার ও স্বার্থ’ সুরক্ষায় প্রস্তুত চীন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৬ সেপ্টেম্বর, ২০২৬, ২০:৪৭
ইরানের ‘বৈধ অধিকার ও স্বার্থ’ সুরক্ষায় প্রস্তুত চীন
ছবি: সংগৃহীত

ইরানের ‘বৈধ অধিকার ও স্বার্থ’ সুরক্ষায় চীন প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বুধবার (১৬ সেপ্টেম্বর) বেইজিং সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৈঠকে ওয়াং ই বলেন, চীন ইরানের সঙ্গে সংলাপ ও সহযোগিতা জোরদার করতে এবং দেশটির বৈধ অধিকার ও স্বার্থ সুরক্ষায় প্রস্তুত।

তিনি বলেন, ‘আমরা ইরান ও যুক্তরাষ্ট্রকে যুক্তিবোধ ও সংযম প্রদর্শনের আহ্বান জানাই।’ একই সঙ্গে দুই দেশের মধ্যে আলোচনার কাঠামো পুনর্গঠনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

ওয়াং ই আরও বলেন, চীন আঞ্চলিক উত্তেজনা ইয়েমেন ও লোহিত সাগরে ছড়িয়ে পড়তে দেখতে চায় না। আন্তর্জাতিক জ্বালানি পরিবহন ও সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতার স্বার্থে হরমুজ প্রণালি দ্রুত পুনরায় খুলে দেওয়ার আহ্বানও জানান তিনি।

বিজ্ঞাপন

বৈঠকটি এমন এক সময়ে হলো, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত নিয়ে আঞ্চলিক উত্তেজনা অব্যাহত রয়েছে। চীন দীর্ঘদিন ধরে এই সংঘাত প্রশমনে কূটনৈতিক উদ্যোগের কথা বলে আসছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক দিনের সফরে বুধবার বেইজিং যান। সফরের আগে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।

বিজ্ঞাপন

এদিকে আগামী সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফর এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। ওই বৈঠকের আগে ইরান ইস্যুতে বেইজিংয়ের অবস্থান নিয়ে ওয়াং ই ও আরাঘচির আলোচনা বিশেষ গুরুত্ব পাচ্ছে।

সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যমে এমন অভিযোগ প্রকাশিত হয়েছিল যে, চীনা প্রতিষ্ঠানগুলো ইরানকে জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটির উপগ্রহচিত্র সরবরাহ করেছিল। ওই অভিযোগের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তা খাটো করে দেখেছেন এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও অভিযোগটিকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD