হরমুজে আরও একটি মার্কিন ড্রোন ভূপাতিত করলো ইরান

হরমুজ প্রণালির পূর্বাঞ্চলীয় আকাশসীমায় আরও একটি মার্কিন নির্মিত ‘এমকিউ-১’ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
আইআরজিসি জানিয়েছে, মঙ্গলবার ভোর থেকে শুরু হওয়া সামরিক তৎপরতার মধ্যে এটি ড্রোন ভূপাতিত করার দ্বিতীয় ঘটনা। অর্থাৎ একই দিনে হরমুজ প্রণালির আকাশসীমায় আরও একটি মার্কিন ড্রোন ধ্বংস করার দাবি করেছে ইরানি বাহিনী।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে হরমুজ প্রণালি ও তার আশপাশের এলাকায় ইরানি বাহিনীর পরিচালিত অভিযানে এ নিয়ে যুক্তরাষ্ট্র-নির্মিত মোট চারটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করা হলো।
বিজ্ঞাপন
প্রধানত নজরদারি ও রেকি অভিযানের কাজে ব্যবহৃত এই ড্রোনগুলোকে কেন্দ্র করে কৌশলগত জলসীমায় উত্তেজনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।
সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালি ও এর আশপাশের এলাকায় সামরিক তৎপরতা জোরদার হওয়ায় গুরুত্বপূর্ণ এই জলপথের নিরাপত্তা পরিস্থিতি
নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর মধ্যেই পরপর মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান।
বিজ্ঞাপন
সূত্র: আল জাজিরা








