Logo

হরমুজ প্রণালিতে অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করল ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:২৪
হরমুজ প্রণালিতে অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করল ইরান
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালির আকাশসীমায় উড্ডয়নরত একটি উন্নত ‘এমকিউ-১’ ড্রোন প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

বিজ্ঞাপন

সোমবার (১৪ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আইআরআইবি জানিয়েছে, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের পরিচালিত নতুন ও অত্যাধুনিক একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটি ভূপাতিত করা হয়। ইরানের সমন্বিত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্কের সরাসরি নিয়ন্ত্রণে এ সামরিক অভিযান পরিচালিত হয়েছে বলে আইআরজিসির এক বিবৃতিতে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

তবে ভূপাতিত করা ড্রোনটি কোন দেশের এবং কার নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি ইরান। একইভাবে ড্রোনটি কীভাবে শনাক্ত, প্রতিহত ও ধ্বংস করা হয়েছে, সে সম্পর্কেও বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনাটি নিয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকেই তথ্য পাওয়া গেছে। ড্রোনটির মালিকানা ও পরিচালনাকারী পক্ষ সম্পর্কে স্পষ্ট তথ্য না থাকায় এ বিষয়ে বিস্তারিত পরিস্থিতি এখনো পরিষ্কার নয়।

সূত্র: আনাদোলু এজেন্সি

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD