Logo

ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১২ সেপ্টেম্বর, ২০২৬, ২২:১৬
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
ছবি: সংগৃহীত

ইরানের তৈরি শাহেদ-১৩৬ ড্রোনের নকশা ও প্রযুক্তি অনুসরণ করে যুক্তরাষ্ট্র ‘লুকাস’ নামে একটি নতুন ড্রোন তৈরি করেছে বলে দাবি করেছে দেশটির ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তাদের দাবি, ড্রোনটি পরে মার্কিন সামরিক অস্ত্রভান্ডারে যুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার খোররামাবাদ শহরে আয়োজিত এক অনুষ্ঠানে এ দাবি করেন আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মুসাবি।

অনুষ্ঠানে ইরানের ড্রোন প্রযুক্তিতে অগ্রগতির কথা তুলে ধরে মুসাবি বলেন, দেশটির কাছে বর্তমানে বিভিন্ন ধরনের শাহেদ ড্রোন রয়েছে। এসব ড্রোনের কিছু সরাসরি হামলায় এবং অন্যগুলো নজরদারি ও গোয়েন্দা কার্যক্রমে ব্যবহার করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মুসাবি বলেন, তরুণ গবেষকদের উদ্ভাবনী চিন্তা ও কঠোর পরিশ্রমের কারণেই ড্রোন প্রযুক্তিতে ইরান উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

যুক্তরাষ্ট্রের তৈরি ‘লুকাস’ ড্রোনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ওয়াশিংটন ইরানের শাহেদ-১৩৬-এর প্রযুক্তি ও নকশা অনুসরণ করেই ড্রোনটি তৈরি করেছে। পরে সেটি মার্কিন অস্ত্রভান্ডারে যুক্ত করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

আইআরজিসির এই কর্মকর্তা আরও বলেন, ইরানের ‘অপারেশন ট্রু প্রমিজ-১’-এ দেশটির তৈরি বিপুলসংখ্যক ড্রোন সফলভাবে ব্যবহার করা হয়েছিল।

বিজ্ঞাপন

সূত্র: তাসনিম নিউজ

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD