ভারতে হঠাৎ চিনির সংকট, এক বছরে দ্বিগুণ দাম

ভারতে শুরু হয়েছে উৎসবের মৌসুম। এর মধ্যেই দেশটির বিভিন্ন বাজারে চিনির দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে। কোথাও কোথাও খুচরা বাজারে প্রতি কেজি চিনি ৭৫ রুপি পর্যন্ত বিক্রি হচ্ছে।
বিজ্ঞাপন
২০২৫ সালের সেপ্টেম্বরে ভারতে প্রতি কেজি চিনির দাম ছিল প্রায় ৪০ রুপি। এক বছরের ব্যবধানে কিছু বাজারে সেই দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে।
চিনির দাম বাড়ার সরাসরি প্রভাব পড়েছে মিষ্টির বাজারে। সামনে দীপাবলি থাকায় পরিস্থিতি আরও কঠিন হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
দীপাবলিতে মিষ্টি কেনায় কাটছাঁট
বিজ্ঞাপন
বিহারের বাসিন্দা ৪৩ বছর বয়সী শ্রমিক জয় কৃষ্ণ কাজ করেন ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে। নভেম্বরে পরিবারের সঙ্গে দীপাবলি উদযাপন করতে বাড়ি ফেরার জন্য তিনি ১৫ হাজার রুপি জমিয়েছেন।
প্রতিবছর বাড়ি ফেরার সময় পরিবারের সদস্য ও বন্ধুদের জন্য লাড্ডু, বরফি ও কাজু কাটলির মতো মিষ্টি কেনেন তিনি। শুধু মিষ্টি কেনার পেছনেই প্রায় ৩৫ ডলার বা প্রায় ৩ হাজার ৩০০ রুপি খরচ করেন কৃষ্ণ।
তবে এবার চিনির দাম বেড়ে যাওয়ায় তার উৎসবের বাজেটে চাপ তৈরি হয়েছে। মিষ্টি কেনার খরচ সামলাতে পোশাক কিংবা খেলনার মতো অন্যান্য কেনাকাটা কমানোর কথা ভাবছেন তিনি।
বিজ্ঞাপন
কৃষ্ণের ভাষ্য, নিম্নমধ্যবিত্ত পরিবারের জন্য এ ধরনের অতিরিক্ত খরচ বড় চাপ। কিন্তু দীপাবলি পরিবারের জন্য গুরুত্বপূর্ণ উৎসব হওয়ায় মিষ্টি ছাড়া বাড়ি ফিরতে চান না তিনি।
উৎসবের মৌসুমে বাড়ছে চাপ
ভারতে আগস্টের শেষ দিকে গণেশ চতুর্থী ও ওনামের মতো উৎসবের মধ্য দিয়ে উৎসবের মৌসুম শুরু হয়। এরপর অক্টোবর ও নভেম্বরে নবরাত্রি, দুর্গাপূজা, দশেরা ও দীপাবলিকে ঘিরে উৎসবের আমেজ আরও বাড়ে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ সময়ে দেশটিতে মিষ্টির চাহিদাও উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। ভারতের মিষ্টির বাজারের আকার ১১০ কোটি ডলারের বেশি। উৎসবের মৌসুম থেকেই এ খাতের বার্ষিক আয়ের ৪০ শতাংশের বেশি আসে।
প্রচলিত অনেক ভারতীয় মিষ্টিতে ৩০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত চিনি ব্যবহার করা হয়। ফলে চিনির দাম বাড়লে মিষ্টির উৎপাদন খরচ ও বিক্রয়মূল্যেও সরাসরি প্রভাব পড়ে।
বিহারের পাটনার বাসিন্দা আমান জাসওয়াল জানিয়েছেন, এ বছর মিষ্টির দাম ১৫ থেকে ২০ শতাংশ বেড়েছে। তার মতে, ভারতীয় সংস্কৃতিতে মিষ্টির সঙ্গে আনন্দ ও উৎসবের সম্পর্ক গভীর। দীপাবলি, বিয়ে কিংবা ধর্মীয় অনুষ্ঠানে মিষ্টি ছাড়া উদযাপন করা কঠিন।
বিজ্ঞাপন
ভারতে চিনির ঘাটতি কেন
ভারত বিশ্বের সবচেয়ে বেশি চিনি ব্যবহারকারী দেশ এবং উৎপাদনের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে বছরে প্রায় ২ কোটি ৯০ লাখ থেকে ৩ কোটি ২০ লাখ টন চিনি ব্যবহার হয়। যা বিশ্বের মোট চিনির ব্যবহারের প্রায় ১৫ শতাংশ।
অন্যদিকে বিশ্বে উৎপাদিত চিনির প্রায় ২০ শতাংশ ভারত উৎপাদন করে। উৎপাদনের দিক থেকে ব্রাজিলের পরেই ভারতের অবস্থান।
বিজ্ঞাপন
সাধারণ সময়ে অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পর ভারত কিছু পরিমাণ চিনি রপ্তানিও করে। তবে চলতি মৌসুমে দেশটির চিনির বাজারে পরিস্থিতি ভিন্ন হয়ে উঠেছে।








