Logo

দলের নাম ও প্রতীক দুটোই হারালেন মমতা বন্দ্যোপাধ্যায়

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:২৬
দলের নাম ও প্রতীক দুটোই হারালেন মমতা বন্দ্যোপাধ্যায়
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা উপনির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে দুই শিবিরই নতুন পরিচয় পেয়েছে। কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীকে ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম এবং ‘ফুটবল খেলোয়াড়’ প্রতীক দিয়েছে। অপর গোষ্ঠী ‘ডেমোক্র্যাটিক তৃণমূল কংগ্রেস’ নামে ‘খাম’ প্রতীকে নির্বাচন করবে।

বিজ্ঞাপন

এর আগে তৃণমূল কংগ্রেসের মূল নাম ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ এবং ঐতিহ্যবাহী ‘জোড়া ঘাসফুল’ প্রতীক ব্যবহারে অন্তর্বর্তী নিষেধাজ্ঞা দিয়েছিল নির্বাচন কমিশন। দুই গোষ্ঠীর মধ্যে দলীয় পরিচয় ও প্রতীক নিয়ে বিরোধের পর কমিশন এই সিদ্ধান্ত নেয়।

কমিশনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী এখন ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নামে নির্বাচনে অংশ নেবে। তাদের প্রতীক ‘ফুটবল খেলোয়াড়’। অন্যদিকে অরূপ রায়ের নেতৃত্বাধীন গোষ্ঠী ‘ডেমোক্র্যাটিক তৃণমূল কংগ্রেস’ নামে ‘খাম’ প্রতীক ব্যবহার করবে। কমিশন জানিয়েছে, এই নতুন নাম ও প্রতীক আসন্ন উপনির্বাচনের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা আসনে আগামী ৬ অক্টোবর উপনির্বাচন হওয়ার কথা। দুই গোষ্ঠীকেই নতুন নাম ও প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে নামতে হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে বিরোধের সূত্রপাত দলীয় অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে। বিষয়টি নির্বাচন কমিশনে যাওয়ার পর মূল দলীয় নাম ও প্রতীক সাময়িকভাবে ফ্রিজ করে দেওয়া হয়। এরপর দুই পক্ষকে বিকল্প নাম ও প্রতীকের প্রস্তাব দিতে বলা হয়। সেই তালিকা থেকে কমিশন পৃথক পরিচয় চূড়ান্ত করে।

এদিকে কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। তাদের পক্ষ থেকে কমিশনের নাম ও প্রতীক ফ্রিজ করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হয়েছে।

বিজ্ঞাপন

নতুন প্রতীক পাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তাদের পরিচয় পুরোপুরি হারিয়ে যায়নি এবং তিনি রাজনৈতিক লড়াই চালিয়ে যাবেন। অন্যদিকে বিজেপি ও তৃণমূলের বিরোধী গোষ্ঠী কমিশনের সিদ্ধান্ত নিয়ে নিজ নিজ অবস্থান জানিয়েছে।

নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের ফলে আসন্ন উপনির্বাচনে তৃণমূলের দুই গোষ্ঠীকে পৃথক নাম ও প্রতীক নিয়ে ভোটারদের সামনে যেতে হচ্ছে। এর মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে দলীয় পরিচয় ও নির্বাচনি প্রতীক নিয়ে নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD