Logo

প্রেসিডেন্ট শি জিনপিংর সঙ্গে আমার গভীর বন্ধুত্ব রয়েছে: ট্রাম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৪ সেপ্টেম্বর, ২০২৬, ২১:৩৩
প্রেসিডেন্ট শি জিনপিংর সঙ্গে আমার গভীর বন্ধুত্ব রয়েছে: ট্রাম্প
ছবি: সংগৃহীত

চলমান বাণিজ্য বিরোধ, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইরান ইস্যুসহ বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে মতপার্থক্য রয়েছে। এর মধ্যেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে জাঁকজমকপূর্ণ আয়োজনে হোয়াইট হাউসে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শি জিনপিংয়ের রাষ্ট্রীয় সফর উপলক্ষে হোয়াইট হাউসে আনুষ্ঠানিক অভ্যর্থনা, সামরিক কুচকাওয়াজ ও নৈশভোজের আয়োজন করা হয়। পরে ওভাল অফিসে দুই নেতা বৈঠকে বসেন। শির এই সফর এক দশকেরও বেশি সময় পর হোয়াইট হাউসে তার প্রথম রাষ্ট্রীয় সফর।

বৈঠকের শুরুতে শি জিনপিংয়ের সঙ্গে নিজের সম্পর্ককে ‘গভীর বন্ধুত্ব’ হিসেবে উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, শি ও তিনি এমন একটি বন্ধুত্ব গড়ে তুলেছেন, যা পারস্পরিক শ্রদ্ধা এবং দুই দেশের জনগণের গুরুত্বপূর্ণ স্বার্থের ওপর প্রতিষ্ঠিত।

শি জিনপিংও যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে আসতে পেরে সন্তোষ প্রকাশ করেন। উষ্ণ আতিথেয়তার জন্য ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে ধন্যবাদ জানান তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

চীনা প্রেসিডেন্ট বলেন, চীন ও যুক্তরাষ্ট্র দুটি গুরুত্বপূর্ণ দেশ। দুই দেশের বন্ধুত্ব ও সহযোগিতা অব্যাহত রাখার লক্ষ্যেই তার এই সফর। একই সঙ্গে বিশ্ব শান্তি ও উন্নয়নে দুই দেশের ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।

শি আরও বলেন, চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ককে স্থিতিশীল ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে ট্রাম্পের সঙ্গে কাজ করতে প্রস্তুত তিনি।

এদিকে, দুই নেতার বৈঠকে বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা, তাইওয়ান ও ইরানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় রয়েছে। দীর্ঘদিনের বাণিজ্য বিরোধের মধ্যে দুই দেশ সম্প্রতি শুল্কসংক্রান্ত বিরতি আরও দুই মাস বাড়ানোর বিষয়ে একমত হয়েছে বলে রয়টার্স ও এএফপি জানিয়েছে।

বিজ্ঞাপন

চলতি সফরটি ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত হওয়ার কথা। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরে দুই দেশের সম্পর্ক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD