Logo

ডোনাল্ড ট্রাম্পের পোস্টে বাংলাদেশের নাম

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৪ সেপ্টেম্বর, ২০২৬, ২২:১৯
ডোনাল্ড ট্রাম্পের পোস্টে বাংলাদেশের নাম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে উঠে এসেছে বাংলাদেশের নাম। ওই পোস্টে বাংলাদেশ ও তুরস্কের মোট ১১১টি বোয়িং উড়োজাহাজ কেনার তথ্য জানিয়েছেন তিনি। পাশাপাশি আরও ৫০টি উড়োজাহাজ কেনার সুযোগ বা বিকল্প রয়েছে বলেও উল্লেখ করেছেন ট্রাম্প।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে লেখেন, ‘বোয়িং ও আমেরিকান প্রস্তুতকারকদের জন্য বড় দিন।’

তিনি জানান, তুরস্ক ও বাংলাদেশ মিলে মোট ১১১টি বোয়িং উড়োজাহাজ কেনার ঘোষণা দিয়েছে। এর সঙ্গে আরও ৫০টি উড়োজাহাজ কেনার সুযোগ রয়েছে।

পোস্টে ট্রাম্প এ উদ্যোগের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক এবং মার্কিন বাণিজ্য বিভাগের (Department of Commerce) সহায়তার কথাও উল্লেখ করেন। তার কথায়, এসব উড়োজাহাজ বিক্রির মাধ্যমে কোটি কোটি ডলার মূল্যের বিক্রি ও বড় পরিমাণ মার্কিন রপ্তানি হবে এবং যুক্তরাষ্ট্রজুড়ে হাজার হাজার মানুষের কর্মসংস্থান এতে সহায়তা পাবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রে উৎপাদন, যুক্তরাষ্ট্র থেকে রপ্তানি এবং মার্কিন শ্রমিকদের সমর্থন করলে কোম্পানি আরও শক্তিশালী হয়। পোস্টের শেষে তিনি বোয়িং ও প্রতিষ্ঠানটির কর্মীদের অভিনন্দন জানান।

এদিকে, যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ১১টি উড়োজাহাজ কেনার লক্ষ্যে সম্পূরক চুক্তি সই করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে আয়োজিত এক অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমী এ হোসেন এবং বোয়িংয়ের কমার্শিয়াল সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্র্যাড ম্যাকমুলেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

বিজ্ঞাপন

অন্যদিকে, তুরস্কের বিষয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের পৃথক এক ঘোষণায় বলা হয়েছে, টার্কিশ এয়ারলাইনস ৭৫টি পর্যন্ত বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার কেনার বিষয়ে ৩০ বিলিয়ন ডলারের একটি বাণিজ্যিক চুক্তি করেছে। পাশাপাশি আরও ১৫০টি বোয়িং ৭৩৭ ম্যাক্স কেনার আগ্রহের কথাও জানিয়েছে তুরস্কের এই বিমান সংস্থা।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD