অফিসের প্রত্যেক কর্মীকে আইফোন উপহার দিলেন বস, ভিডিও ভাইরাল

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক একটি প্রতিষ্ঠানের মালিক তার অফিসের প্রত্যেক কর্মীকে নতুন আইফোন উপহার দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়াচ্ছেন। ভারতের কেরালায় জন্ম নেওয়া এই ব্যবসায়ীর নাম নিশাদ হুসাইন।
বিজ্ঞাপন
সম্প্রতি কর্মীদের উপহার দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রকাশ করেন নিশাদ হুসাইনের স্ত্রী ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হাসিনা নিশাদ।
ভিডিওতে দেখা যায়, একটি টেবিলের ওপর কয়েকটি মোড়ানো উপহারের বাক্স রাখা হয়েছে। কর্মীরা একে একে সেখান থেকে বাক্স বেছে নিচ্ছেন। কয়েকজন বাক্স খুলে নতুন আইফোন পেলেও অন্য কয়েকজনের বাক্সে পাওয়া যায় শুধু চকলেট বার।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এতে প্রথমে মনে হয়, কর্মীদের মধ্যে কেউ কেউ হয়তো কম দামের উপহার পেয়েছেন। তবে কিছুক্ষণ পরই আসে চমক। হাসিনা নিশাদ চকলেট পাওয়া কর্মীদের হাতেও আইফোন তুলে দেন। শেষ পর্যন্ত অফিসের প্রত্যেক কর্মীর জন্যই ছিল আইফোন উপহার।
বিজ্ঞাপন
‘আমাদের শক্তি আমাদের কর্মীরা’
কর্মীদের উপহার দেওয়ার সময় তাদের অবদানের কথাও তুলে ধরেন হাসিনা নিশাদ। তিনি বলেন, প্রতিষ্ঠানের অগ্রগতির পেছনে কর্মীদের নিষ্ঠা ও সম্মিলিত শক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, সত্যিকারের সাফল্য আসে কর্মীদের নিষ্ঠা, ইতিবাচক মনোভাব ও সম্মিলিত শক্তি থেকে। কর্মীদের প্রতিটি প্রচেষ্টা, ধারণা ও অবদান প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও উল্লেখ করেন তিনি।
বিজ্ঞাপন
ভিডিওটি প্রকাশের পর দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরই মধ্যে এটি ২৪ লাখের বেশি বার দেখা হয়েছে। পাশাপাশি এসেছে হাজারো মন্তব্য।
অনেকেই কর্মীদের প্রতি প্রতিষ্ঠানটির মালিক ও তার স্ত্রীর এমন উদ্যোগের প্রশংসা করেছেন। কেউ কেউ আবার মজা করে জানতে চেয়েছেন, ওই প্রতিষ্ঠানে নতুন কোনো চাকরির সুযোগ আছে কি না।
একজন মন্তব্যকারী দাবি করেন, তার বস ভিডিওটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে মনে করছেন। আরেকজন মজা করে লেখেন, ‘চাকরি আছে? আমিও এই প্রতিষ্ঠানে যোগ দিতে চাই।’
বিজ্ঞাপন
সূত্র: এনডিটিভি








